Trip n Trail eco-stay

Kalimpong

বিস্তারিত · Description

কালিম্পং ২৯.৯.২০২৪----তোমরা বলো ঘুরতে গেলে টাকা নষ্ট। আর আমার ব্যাগ ভর্তি হয় পাহাড়ের সৌন্দর্যে, মেঘেদের মায়ায়।

আমার যেইটুকু সেভিংস তার অর্ধেকের বেশি ঢেলে আসি পাহাড়ে ফলে মাসের শেষে হাত খালি হয় ঠিকই কিন্তু মন ভরে যায় শান্তিতে, স্মৃতিতে যোগ হয় আরো এক প্রতিচ্ছবি। পাহাড়ের প্রতিচ্ছবি।

পাহাড়ের বুক চিরে নেমে আসে ঝর্ণা, চলে মেঘেদের লুকোচুরি, শাড়ি বাধা পাইনের বন, আর নাম না জানা কত রকম বাহারি ফুল এই জন্যই তো বারবার পাহার আমাকে টানে। অনেকের আবার সমুদ্র পছন্দ কিন্তু পাহাড় বরাবরই স্নিগ্ধ এবং সৌন্দর্যে সমৃদ্ধ।

বার্ধক্যে যখন তোমার কাছে অনেক ব্যাংক ব্যালেন্স, দামি গয়নার সমারোহ আমার কাছে থাকবে শুধুই আমার এখন কার ছবি গুলো। তখন এগুলোই আমার মন খারাপের মেডিসিন।

যখন পায়ের জোর ফুরিয়ে আসবে মন তখন চাইলেও ছুটে যেতে পারবেনা আর পাহাড়ে তখন ঘরের দেওয়ালে রঙিন টেলিভিশনে কিংবা ফেসবুক ঘাটতে ঘাটতেই চোখে পড়ে যাবে এই পুরনো স্মৃতি যা আমার আজীবনের সেভিংস। এখন অনেকেই আমার লেখাটা পড়ে ভাববে যে এই পাহাড়ের সেভিংস কি তোমাকে সারা জীবন খাওয়াবে?

আমি বলব ঠিকই বলেছ একদমই তা না কিন্তু যৎসামান্য যেটুকু আমার পেট ভরাবে তার থেকে এই ছবিগুলো আমার মন প্রাণ আপ্লুত করবে। তাই পাহাড় আমার বরাবর ভীষণ প্রিয় খুব পছন্দের।

#highlightseveryone#kalimpongoffbeat#everyonefollowers

Traveller reviews · যাত্রীদের অভিজ্ঞতা

Sign in to share a review — text or voice.
🎙 Voice reviews powered by VoiceKaro
Loading reviews…

Is this your homestay?

Claim Trip n Trail eco-stay to unlock the owner toolkit: manage photos & videos, accept direct bookings from NotunBangali, update prices & availability, and reply to traveller reviews.

  • Verified-owner badge on your listing
  • Built-in booking engine — only 5% commission on bookings via NotunBangali
  • Upload unlimited photos, videos & seasonal offers