The creek boutique resort
বিস্তারিত · Description
উইকেন্ডে ঘুরে এলাম শান্তিনিকেতন থেকে। শান্তিনিকেতন এমন একটা জায়গা যেখানে বারবার যেতে মন চায়।
আর প্রত্যেক বারই আমরা নতুন নতুন হোটেল বা রিসোর্ট এ গিয়ে থাকি। এবারে আমাদের আস্তানা ছিল Creek Resort and Spa.
এটির আগে নাম ছিল ক্রিক বুটিক রিসোর্ট। প্রান্তিক স্টেশন থেকে রিসোর্ট এর দূরত্ব তিন কিলোমিটার।
টোটোয় সময় লাগে ১২ মিনিট মতো। টোটো ভাড়া ১০০ টাকা।
এটি গোয়ালপাড়া রোডে অবস্থিত, গোয়ালপাড়া উচ্চ বিদ্যালয়ের কিছুটা দূরেই। এই রিসোর্টে রয়েছে মোট চারটি উইংস।
প্রচুর রুম আছে। আমরা ছিলাম D উইংস এ।
আমাদের রুম ক্যাটাগরি ছিল প্রিমিয়াম ইকোনোমি উইথআউট ব্যালকনি। আপনারা চাইলে সরাসরিও বুক করতে পারেন আবার মেকমাইট্রিপ বা বুকিং ডটকমের মাধ্যমেও বুকিং করতে পারেন।
আমাদের ট্যারিফ পড়েছিল 5472 টাকা। রেজাল্টটিতে রয়েছে সুইমিং পুল, গেমস রুম, জিম, স্পা ফেসিলিটি।
তবে এই রিসোর্ট টিতে থাকার অন্যতম কারণ হলো রিসোর্ট টির অনবদ্য খাওয়া দাওয়া। সবচেয়ে ভালো ব্যাপার হলো মেনু কার্ড এ যে যে খাবারের উল্লেখ রয়েছে, সব খাবারই এভেলেবেল যেটি অনেক সময়ই বিভিন্ন হোটেল ও রিসোর্টে থাকে না।
প্রতিদিনের জন্য থাকে কিছু কিছু স্পেশাল মেনু। এই রিসোটে আমাদের রুমটি কিরকম ছিল এবং পুরো রিসোর্ট টিকে ঘুরে দেখতে নিচের লিংকে দেখে নিতে পারেন :
Traveller reviews · যাত্রীদের অভিজ্ঞতা
Is this your homestay?
Claim The creek boutique resort to unlock the owner toolkit: manage photos & videos, accept direct bookings from NotunBangali, update prices & availability, and reply to traveller reviews.
- Verified-owner badge on your listing
- Built-in booking engine — only 5% commission on bookings via NotunBangali
- Upload unlimited photos, videos & seasonal offers
