Tea village homestay

Darjeeling

বিস্তারিত · Description

------ টি ভিলেজ হোমস্টে (Tea village homestay) তাবাকোশি ------ দার্জিলিং জেলার তাবাকোশিতে (সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩,৮০০ ফুট উচ্চতায়) অবস্থিত টি ভিলেজ হোমস্টে। মনোরম মাগারজং চা বাগান আর অপরূপ তিস্তাভ্যালির প্রাকৃতিক শোভা উপভোগ করার আদর্শ স্থান।

শহরের কোলাহল থেকে দূরে, এখানে আপনি শান্তি আর প্রকৃতির সান্নিধ্যে কাটাতে পারবেন আপনার মূল্যবান সময়। চারপাশে সবুজে ঘেরা পাহাড়ি পথ আর পাহাড়ের নিচ দিয়ে বয়ে চলা স্বচ্ছ জলের নদী এই জায়গার অন্যতম আকর্ষণ।নদীর ধারে বসে থাকা যেন এক অপার্থিব অনুভূতি, যেখানে শান্ত জলস্রোত আর পাখিদের গান মিলে মিশে তৈরি করে এক নিঃশব্দ সংলাপ।

এখানে আকাশ এত বিশাল আর নক্ষত্রখচিত, যেন রাতের বেলা প্রকৃতি নিজেই আপনাকে তার বিশালতার গল্প শোনাতে চায়। চা বাগানের অবারিত সবুজ, নীলাকাশ আর শান্ত নদীর কলধ্বনি এক জাদুকরী পরিবেশ তৈরি করেছে, যেখানে সময় থেমে থাকে, আর কেবল প্রকৃতির সুর বেজে ওঠে।

বাতাসে থাকবে তাজা চা পাতার সুবাস, যা একবার নাকে এলে মন হারিয়ে যাবে। চারপাশে চা বাগানের ঢেউ, দূরে পাহাড়ের গা বেয়ে নেমে আসা ছোট ছোট ঝর্ণা, আর সবুজ পাহাড়ের কোলে বয়ে চলা স্নিগ্ধ নদী—এই সবকিছু যেন এক স্বপ্নময় মায়াবী আবেশ তৈরি করে।

বিকেলে যখন সূর্যাস্তের লাল আভা পাহাড়ের গায়ে পড়ে, তখন আকাশটা সোনালি ও কমলা রঙে মিশে যায়। পাখিদের গান, ঝিঁঝিঁ পোকার ডাক, আর দূরের চা বাগানের ফাঁকে ফাঁকে ছোট ঘরগুলো আলো জ্বেলে যেন আপনাকে স্বাগত জানায়।এখানকার প্রতিটি মুহূর্তেই প্রকৃতি আপনার প্রতিটি অনুভূতিকে নতুন করে জাগিয়ে তুলবে।

➽ NJP থেকে দার্জিলিং হয়ে যাওয়া যায়। দূরত্ব প্রায় ৬৫ কিমি, রিজার্ভ গাড়িতে সময় লাগবে প্রায় ৩ ঘন্টা মত।

গাড়ি ভাড়া সিজন এবং অফ সিজন অনুযায়ী নির্ধারিত হয়। গাড়ি ভাড়া আনুমানিজায় ৩৫০০ থেকে ৪৫০০ এর মতো হয়ে থাকে ।

➽ হোমস্টের খরচ - Rs.১৭০০ জনপ্রতি প্রতিদিন সমস্ত মিলসহ, এর মধ্যে সকালে চা, প্রাতঃরাশ, মধ্যাহ্নভোজ, সন্ধ্যার snacks, ডিনার -সব অন্তর্ভুক্ত রয়েছে। ➽ এটি Pet friendly হোমস্টের বৈশিষ্ট্য: • পাহাড়ি পরিবেশে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন কক্ষ • ঘরের তৈরি সুস্বাদু স্থানীয় খাবার • স্থানীয় সংস্কৃতি ও পরিবেশের সাথে পরিচিত হওয়ার সুযোগ • পর্যটকদের জন্য ব্যক্তিগত এবং আরামদায়ক পরিবেশ • শান্ত পরিবেশ • সুবিধাজনক অবস্থান •বাড়ির মতো আতিথেয়তা অনুভূতি ➽ Sightseeing Point Name Mirik, Gopal Dara, Pashupati Market, Sukhia Pokhri, Simana View Point, Lepchajagat ➽ Activities You Can Do Visit nearby attractions Nature Photography Bird Watching Local Culture Exploration Trekking Streamside Relaxation ➽ Nearest Places To Visit Darjeeling, Lepchajagat, Mirik, Sukhia Pokhri ➽ আপনারা সারাবছর এই জায়গাটিতে ঘুরে আসতে পারেন ।

➽ ভারতবর্ষের মধ্যে এই রকম আরো জানা ও অজানা জায়গা সম্পর্কে বিস্তারিত জানতে এবং এই জায়গার Tour itinerary, হোটেল ও হোমস্টে সম্পর্কে জানতে নিচে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। নতুন Update পেতে আমাদের পেজ টিকে ফলো করে favorite অপশন টি ক্লিক করে রাখুন।

➽Contact Us —-- ★ Call / WhatsApp:~ 62898 25403 ★ E-mail: indiaatritour@gmail.com ★ Office Location: Mandirtala, Near Nabanna আশা করি এই লেখাটির মাধ্যমে আমরা আপনাদের অনেক কিছু তথ্য শেয়ার করতে পেরেছি। লেখাটি কেমন লাগলো কমেন্টে আমাদের জানান ।

আরও কিছু Information পেতে উপরে দেওয়া contact details এ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, ধন্যবাদ।

#Indiaatri#travelawesome#adventuretravel#traveltips#darjeeling#darjeelingtips#darjeelingtourism#darjeelingoffbeat#NorthBengal#NorthBengalOffbeat#northbengaltourism#northbengaltrip#Tabakoshi#teavillagehomestay

Traveller reviews · যাত্রীদের অভিজ্ঞতা

Sign in to share a review — text or voice.
🎙 Voice reviews powered by VoiceKaro
Loading reviews…

Is this your homestay?

Claim Tea village homestay to unlock the owner toolkit: manage photos & videos, accept direct bookings from NotunBangali, update prices & availability, and reply to traveller reviews.

  • Verified-owner badge on your listing
  • Built-in booking engine — only 5% commission on bookings via NotunBangali
  • Upload unlimited photos, videos & seasonal offers