Darjeeling · দার্জিলিং

Takdah Heritage Colonial Bungalow No. 12

Takdah, Darjeeling

বিস্তারিত · Description

গতবছর নভেম্বর ঘুরে এসেছিলাম দার্জিলিং এর তাকদা র ১২ নং হেরিটেজ কলোনীয়াল বাংলো থেকে। থাকার জায়গার সাথে সাথে জায়গাটা শুধু ঘুরে দেখতেও দারুন।

চারিদিকে পাইন এর বন এর মাঝে এই ব্রিটিশ বাংলো। এরকম মোট ১৫ টি ব্রিটিশ বাংলো রয়েছে তাকদা তে।

যেহেতু এই জায়গা ছিলো এক সময়ের ব্রিটিশ আর্মি ক্যান্টনমেন্ট, তাই উচ্চপদস্ত ব্রিটিশ আর্মি অফিসাররা নিজেদের বাসস্থান হিসেবে বানিয়েছিলেন এই বাংলো গুলো কে। পরে তারা এখান থেকে চলে গেলে বাংলো গুলো বিক্রি করে দিয়ে যান বিভিন্ন বিত্তবান মানুষদের কাছে।

প্রায় সবকটি বাংলোই এখন হেরিটেজ রিসোর্ট হিসেবে ব্যবহার হয়। সবকটি বাংলোর মধ্যে এই ১২ নং বাংলোটিই সবথেকে সুন্দর, তাই এখানে শুধু ঘোরা বা থাকা ছাড়াও আগে এবং বর্তমানেও বিভিন্ন বাংলা ও হিন্দি সিনেমার শুটিং এর জন্যে ব্যবহার হয় এই বাংলো।

গত বছর Release হওয়া Hoichoi এর Series "Homestay Murders" এর গোটা পটভূমিই এই বাংলো কে কেন্দ্র করে। এছাড়াও আরও অনেক সিনেমা-series এ এই বাংলো থেকেছে মুখ্য ও গৌণ অংশ হিসেবে।

নভেম্বর এ যাওয়ায় আমরা একেবারে রৌদ্রজ্বল ঝকঝকে ভাবে পেয়েছি এই বাংলো এবং চারপাশের পরিবেশ কে। তবে ঘন মেঘ কুয়াশা ঘেরা আবহে ও এই বাংলো কে দারুন মায়াবী লাগে।

বিশেষত রাতে এই বাংলো ও তার চারপাশের পরিবেশ আরও অনেকটা সুন্দর মায়াবী হয়ে যায় যা বিভিন্ন ছবি বা ভিডিও এবং অবশ্যই সিনেমা-series গুলোয় দেখে উপলব্ধি হয়েছে। বাংলোর পেছন দিকের একটি জায়গা আছে যা ঘন পাইন বন এর মধ্যে এবং সেখানে সন্ধ্যেয় বসে বনফায়ার এর মজা আলাদাই।

এবার শুধু ঘুরতে গেলেও পরে কখনো অবশ্যই এখানে থাকার অভিজ্ঞতা নেওয়ার ইচ্ছা রয়েছে। তাকদা তথা দার্জিলিং এর অন্যতম দ্রষ্টব্য স্থান বলাই যায় একে।

💖 . .

.

#darjeeling#takdah#nature#heritage#bunglow#colonial#british#November#travelling#trip#friends#photography#highlightseveryone#pineforest#travellover