রঙ্গো রিভার ভিলেজ
বিস্তারিত · Description
••• রঙ্গো রিভার ভিলেজ ---- পশ্চিমবঙ্গের ডুয়ার্স অঞ্চলের ছোট্ট একটি মনোরম পাহাড়ী গ্রাম ভুটান সীমান্তের কাছে অবস্থিত রঙ্গো, পাহাড়ি নদীর ধারে সুন্দরী অফবিট মনোরম ঠিকানা। যেখানে কম ভিড় এবং তবুও প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ।
হোমস্টে ঝুলং নদীর ঠিক পাশে অবস্থিত এবং সুন্দর রঙ্গো বন এবং পর্বত দ্বারা বেষ্টিত। হোমস্টের পাশে ঝুলং ঝোরা এঁকেবেঁকে গিয়ে মিশেছে জলঢাকা নদীতে।
নদীর ওপরে ছট্টো একটা ব্রিজ, পা দিতেই নড়ে উঠবে দোলনা ব্রিজটা। সব মিলিয়ে দিন কয়েকের নিরিবিলি ঠিকানা হতে পারে রঙ্গো।
এবং অফবিটের জন্য উপযুক্ত সেরা জায়গা এই রঙ্গো। এই ছোট্ট মনোরম গ্রামটি একটি পাহাড়ের চূড়ায় অবস্থিত।
গৈরিবাস থেকে 7'কিলোমিটার একটি চড়াই রাস্তা আপনাকে আপনার গন্তব্যে নিয়ে যাবে। এবং চালসা থেকে কুমানি গৈরিবাস হয়ে পথ গিয়েছে ঝালং-এ।
ঝালংয়ের কোল ঘেঁষে বয়ে চলেছে জলঢাকা নদী। ঝালং থেকে পাহাড়ি পথে ছোট্ট গ্রাম প্যারেন হয়ে ভুটান সীমান্তে ভারতের শেষ জনপদ বিন্দু।
পথে পড়বে ঝালং-এ জলঢাকা হাইডেল পাওয়ার প্রজেক্ট, প্যারেনে রঙিন রঙিন কাঠের বাড়িঘর আর রাস্তার ধারে কমলালেবুর বাগান। ছবির মতো পাহাড়ি গ্রাম বিন্দু।
কালিম্পং মহকুমার অধীনে এবং ঝোলং নদীর তীরে অবস্থিত, রঙ্গো একটি ছোট গ্রাম যা তার সিনচোনা বাগানের জন্য বিখ্যাত। এটি নেওরা ভ্যালি ন্যাশনাল পার্কের অন্যতম দ্বার।
বিন্দুতে জলঢাকা ব্যারেজের ওপারে ভুটান। বাঁধের ওপর পায়ে হেঁটে ওঠা যায়, ছবি তোলা নিষেধ।
হেঁটে আসা যায় ওপারে ভুটানের চৌহদ্দি থেকেও। নদীর গা থেকে খাড়াই উঠে গেছে ভুটান পাহাড়।
আকাশ পরিষ্কার থাকলে বিন্দু থেকে হিমালয়ের বরফশৃঙ্গ দেখা যায়। শিলিগুড়ি থেকে রঙ্গোর দূরত্ব ৯৮'কিমি।
ঝালং থেকে রঙ্গোর দূরত্ব ১৩'কিমি। রঙ্গো থেকে দলগাঁও হয়ে ঝালং, বিন্দু বেরিয়ে নেওয়া যায়।
★হোমস্টের খরচ-খরচা ---- @১,৬০০/- টাকা মাথাপিছু প্রতিদিন সমস্ত মিলসহ । ★নিউ মাল জংশন থেকে হোমস্টে পর্যন্ত একটি রিজার্ভ গাড়ির ভাড়া (আনুমানিক) @৩৫০০/- টাকা মতো খরচ পরতে পারে।
★(এই রকম আরো অজানা জায়গার সন্ধান পেতে পেজ টিকে ফলো করে See First অপশন টি অন করে রাখুন)★ Official Booking contact details ----- Call:~ 9123367093 WhatsApp:~ 7278818206 𝐄𝐦𝐚𝐢𝐥:~ chologhuraashitravels@gmail.com Follow The Below Facebook Group Link. https://www.facebook.com/groups/449298765893746/?ref=share Follow The Below Instagram Link.
https://instagram.com/chologhureashitravels...
