Kalimpong · কালিম্পং

তন্দ্রাবং ভিলেজ

Kalimpong

বিস্তারিত · Description

••••• তন্দ্রাবং ভিলেজ ----- কালিম্পং জেলার এক অচেনা ছোট্ট গ্ৰাম তন্দ্রাবং। শহরের ব্যাস্ততাকে টাটা বলে কয়েকদিনের জন্য ঘুরে আসুন পাহাড় জঙ্গলে ঘেরা এই গ্রাম থেকে।

সকালে কাঞ্চনজঙ্ঘার সাথে শুরু করুন দিনটা,পাখির কলরব,ঝর্নার জলের মনোরম শব্দ,চারিদিকে সবুজে ঘেরা জঙ্গল,সবজির বাগান থেকে রাতের এক অনবদ্য সৌন্দর্য সব একসাথে পাবেন এই গ্রামে। শিলিগুড়ি থেকে গাড়িতে মাত্র সাড়ে তিন ঘন্টা লাগে এই গ্রামে পৌঁছাতে।

আর কালিম্পং থেকে মাত্র ২৩ কিলোমিটার দূরে এই তন্দ্রাবং গ্রাম। এই গ্রামই হতে পারে আপনার দুই দিনের অবসর কাটানোর চমৎকার এক ডেস্টিনেশন।

এখানকার নতুন তৈরী হ‌ওয়া হোমস্টের সৌন্দর্য আর আতিথিয়তা মন কাড়বেই । এখানকার আবহাওয়াও অসাধারণ, সারাবছর ঠান্ডা বাড়তি উপভোগ্য বিষয়।

যেদিকেই চোখ যায়, সবুজে ঘেরা পাহাড়- যেখানে বশে সারাদিন সময় কেটে যাবে আপনার পছন্দে মানুষ আর পরিবারকে নিয়ে। তাই দেরি না করে দুদিনের ছুটিতে ঘুরে আসুন তন্দ্রাবং ।

★আশেপাশের দর্শনীয় স্থান ---- নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক, চাঙ্গে ওয়াটারফল,ফুসরে লেক,রিকিসাম,লিংসে,লাভা,রিসভ,লোলেগাও,কোলাখাম,সিলেরি গাওন,ইচ্ছে গাওন,পেডং মনেস্ট্রি, রামধুরা। সবই দিনে দিনেই ঘুরে আসা যায়।

তবে যে সমস্ত ভ্রমণপ্রেমীরা সাইটসিনের দৌড়ঝাপ পছন্দ করেন না, শুধুমাত্র প্রকৃতির নির্জনতাকে উপভোগ করতে চান তাদের জন্য সেরা ঠিকানা হবে এই হোমস্টে। ★হোমস্টের খরচ-খরচা ----- @১,৬০০/- টাকা মাথাপিছু প্রতিদিন সমস্ত মিলসহ।

★নিউ জলপাইগুড়ি থেকে হোমস্টে পর্যন্ত একটি রিজার্ভ গাড়ির ভাড়া (আনুমানিক) @৪,০০০/- টাকা মতো খরচ পরতে পারে। ★(এই রকম আরো অজানা জায়গার সন্ধান পেতে পেজ টিকে ফলো করে See First অপশন টি অন করে রাখুন)★ Booking contact details ----- Call:~ 9123367093 WhatsApp:~ 7278818206 𝐄𝐦𝐚𝐢𝐥:~ chologhuraashitravels@gmail.com Follow The Below YouTube▶️ Link.

https://www.youtube.com/@chologhureashitravels5959 Follow The Below Instagram Link. https://instagram.com/chologhureashitravels...