রিনচেনপং ।। সিকিমের যে জায়গাগুলি থেকে কাঞ্চনজঙ্ঘা কে একদম হাতে ছুঁয়ে ফেলা যায়
বিস্তারিত · Description
রিনচেনপং ।। সিকিমের যে জায়গাগুলি থেকে কাঞ্চনজঙ্ঘা কে একদম হাতে ছুঁয়ে ফেলা যায় তার মধ্যে অগ্রভাগে থাকবে পশ্চিম সিকিমের রিনচেনপং।
৫৫৭৬ ফিট উচ্চতায় এই পাহাড়ী জনপদ এখন মোটামুটি বেশ পরিচিত এর প্রাকৃতিক সৌন্দয্য এবং কাঞ্চনজঙ্ঘার ভিউ এর জন্য। রিনচেনপং এবং কালুক এই দুই গ্রামে তাই সারাবছরই বেশ কিছু ট্রাভেলার আসেন।
শুধু যে প্রাকৃতিক সৌন্দয্য তা নয়, রিনচেনপং ঐতিহাসিক ভাবেও বেশ গুরুত্বপূর্ণ। তবে অনেক ট্রাভেলার আছেন যারা পাহাড়ে আসলে একবার মন ভরে কাঞ্চনজঙ্ঘা কে দেখে নিতে চান।
তাদের জন্য এর চেয়ে ভালো ঠিকানা আর কিছু হতে পারে না। যেন সকাল থেকে রাত 'কফি উইথ কাঞ্চন'।
হোমস্টের ঘরে বসে চা বা কফির কাপে চুমুক দিতে দিতে এ দৃশ্য এক কথায় স্বর্গীয়। রাতের বেলা দূরের পাহাড়ে আলো জ্বলে উঠলে মনে হয় দিওয়ালীর রাতে দ্বীপ জ্বেলে গেছে কোন এক নাম না জানা পরী।
দুটো দিন এখানে থাকলে আপনি হারিয়ে যাবেন শান্তির নতুন ঠিকানায় যেখানে চোখ বুজলেও কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। হোমস্টের নীচের ঢালেই আছে ছোট্ট ফার্ম, সেখানে দেখতে পাবেন হিমালয়ান শিপ এছাড়া কমলালেবুর বাগান।
রিনচেনপং থেকে কাছেপিঠে দেখবার জায়গা অনেক। তিন কিমি দূরেই কালুক গ্রাম।
খুব কাছেই রাবডেনটসে রুইনস্, আপনি পাবেন ফেলা আসা ভগ্নপ্রায় সভ্যতার পুরনো নিদর্শন। এছাড়া পেলিং, প্রেমায়েন্সি মনাস্ট্রি, কাঞ্চনজঙ্ঘা ফল্স, রিম্বি ফলস, দরাপ ভিলেজ, চাঙ্গে ওয়াটার ফলস্, সিংসোর ব্রিজ, খেচিপেরি লেক সবই প্রায় এখান থেকে ঘুরে আসা যায়।
পেলিং এর স্কাইওয়াক এখন টুরিস্টদের অন্তম আকর্ষণের কেন্দ্রবিন্দু। ১৩৭ ফুটের দৈত্যাকার চেনরিজ স্ট্যাচু ও দেখবার মতো।
এখান থেকে অনায়াসেই দেখে আসতে পারেন ছায়াতাল লেক, শ্রীজুঙ্ঘা টেম্পল, হি ওয়াটার গার্ডেন ইত্যাদিও। রিনচেনপং এ দুটি আঠারোশো শতকের মনাস্ট্রি রয়েছে।
গুরুং ও রিশম মনাস্ট্রি। রিসম মনাস্ট্রি থেকে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য ও অসাধারণ।
এই জায়গাটির নাম ম্যাগি দাড়া। রিনচেনপং থেকে পয়সন লেক অবশ্যই ঘুরে আসুন।
কথিত আছে এই লেক হন্টেড, আঠারোশো শতকে ব্রিটিশরা এই লেকের জল পান করতো তাই লোকাল মানুষরা তাদের অত্যাচারে অতিষ্ট হয়ে এই লেকের জলে বিষ মিশিয়ে দেন। রিনচেনপং এ থাকলে ঘোরার জায়গার অভাব নেই।
তাই বেশ কিছুটা সময় হাতে নিয়ে এখানে আসাই ভালো। নিউ জলপাইগুড়ি থেকে রিনচেনপং এর দূরত্ব- ১২৮ কিমি।
গাড়ীতে সময় লাগে ৪.৩০ ঘন্টা। ছোট গাড়ী ভাড়া- ৫০০০/- আনুমানিক।
বড় গাড়ী ভাড়া- ৫৫০০-৬০০০/- আনুমানিক। হোমস্টেতে থাকার খরচ- ১৫০০/- জনপ্রতি প্রতিদিন সমস্ত মিল সহ।
+91 6291538880 Enroute Nature Himalayan Retreat is on Instagram as @himalayan_retreat https://instagram.com/himalayan_retreat?utm_medium=copy_link PICTURES belong to Himalayan Retreat, do not copy or reproduce.
