ঘুরে দেখুন ঐতিহাসিক মেদিনীপুর (পশ্চিম) ... 🌿 গোপালপুর বন আবাস 🌿 কলকাতা থেকে মাত্
বিস্তারিত · Description
ঘুরে দেখুন ঐতিহাসিক মেদিনীপুর (পশ্চিম) ... 🌿 গোপালপুর বন আবাস 🌿 কলকাতা থেকে মাত্র তিন ঘন্টার দূরত্বে একেবারে নতুন অফবিট ডেস্টিনেশন | গহন জঙ্গলের মধ্যে রাত্রিবাস | সমস্ত আধুনিক সুবিধে যুক্ত সুসজ্জিত কটেজ | প্রতিটি রুম attached bathroom (western) | গিজার আছে | কয়েকটি AC রুমও আছে | গভীর রাতে শিয়ালের ডাক, ঝিঁঝিঁপোকার শব্দ, জোনাকির আলো | সর্বোপরি হাতির উপস্থিতির ভয় মিশ্রিত রোমাঞ্চ | চাইলে ধামসা-মাদল, ঝুমুর গানের জমজমাট সন্ধ্যা | কাছাকাছির মধ্যে বেশকিছু ঘুরে দেখার জায়গা: কংসাবতীর নদীর পাড়, ৩০০ বছরের পুরনো টেরাকোটা মন্দিরের গ্রাম 'পাথরা', নাড়াজোল-এর ঐতিহাসিক রাজবাড়ী, গনগনির সূর্যাস্ত, আরো অন্যান্য | সব মিলে দু-তিন দিনের টুর প্ল্যান হতে পারে | ➡️ কিভাবে পৌঁছবেন 👉 কলকাতা থেকে ১৪০ কিমি মাত্র | NH6 ধরে ৩ ঘন্টা সময় লাগে | (Via: কোলাঘাট-চৌরঙ্গী-মেদিনীপুর) | 👉 হাওড়া থেকে মেদিনীপুর লোকাল (6.30am/8am) ধরে মেদিনীপুর স্টেশন পৌঁছে যান | সময় লাগবে ৩ ঘন্টা | (অন্যান্য এক্সপ্রেস ট্রেন: সাঁতরাগাছি/শালিমার থেকে রূপসীবাংলা এক্সপ্রেস 6.25am / আরণ্যক এক্সপ্রেস 8am) 👉 SBSTC Bus Service (ভাড়া ১০০ টাকা) | ধর্মতলা থেকে 6.30/730am মেদিনীপুর গামী বাস ছাড়ে 👉 বাকি ৩০ মিনিটের জঙ্গলের মেঠো রাস্তা | 6seater Maruti Van রিজার্ভ করতে হয় | ভাড়া ৬০০ টাকা | ➡️ থাকা খাওয়ার খরচ জনপ্রতি ১৩০০ টাকা থেকে শুরু ➡️ Food Menu 👉 Include Meals ▪️Breakfast: লুচি, আলুর দম, ডিম সেদ্ধ, চা ▪️Lunch : ভাত, ডাল, ভাজা, সবজি, মাছ, চাটনি, পাপড় ▪️Dinner: ভাত/ রুটি, আলুভাজা, চিকেন কষা, স্যালাড ➡️ Local Flavor (Special Item) ▪️বেলের শরবত ▪️তিলের বড়া ▪️কাড়ানি ছাতুর চাট ▪️পাতা পোড়া চিকেন ▪️হান্ডি চিকেন ▪️খেজুরের রস ▪️মাদল সন্ধ্যা ▪️চিকেন পাকোড়া ▪️দেশি মোরোগ ▪️কচি পাঠা ▪️বন ফায়ার ▪️বারবিকিউ ➡️ Place to visit: 👉 পাথরা রুট কংসাবতী (গান্ধী ঘাট), টেরাকোটা মন্দিরের গ্রাম (পাথরা), শনিবারের গ্রামীণ হাট (পাঁচখুরি), খান রাজ প্রাসাদ (নাড়াজোল), জলহরি (লঙ্কাগড়), আনন্দপুরের জঙ্গল 👉 গনগনি রুট মহামায়া মন্দির (কর্ণগড়), রানী শিরোমনির গড়, ভগ্নপ্রায় ফিল্ম সিটি (চন্দ্রকোনা), বাংলার গ্রান্ড ক্যানিয়ন (গনগনি), সর্বমঙ্গলা মন্দির (গড়বেতা), ক্ষুদিরামের জন্মস্থান (মোহবোনী) 👉 ফরেস্ট রুট কংসাবতী জোড়া ব্রিজ, জমিদার বাঁধ, লালগড়ের জঙ্গল, আমাঝরনা, গোপগড় ইকোপার্ক, কাঁসাই সানসেট পয়েন্ট ➡️ Maruti EECO (7Seater) গাড়ি ভাড়া ১২০০ থেকে ২২০০ টাকা পর্যন্ত প্রতিদিন (দূরত্ব অনুযায়ী দাম বাড়ে কমে) ➡️ একটু অন্য রকম ▪️নদীর শীতল জলে স্নান করতে পারেন ▪️লাল মাটির ঘন জঙ্গলে হেঁটে বেড়াতে পারেন ▪️গ্রামের বাড়িতে এক বেলার অতিথি হতে পারেন ▪️কলা পাতায় উঠোনে বসে দুপুরের লাঞ্চ হতে পারে ▪️বাউল বাড়িতে যেতে পারেন গান শুনতে ▪️রণপা নাচের মহড়া দেখতে যেতে পারেন তাদের গ্রামে ▪️কংসাবতীর বুকে ভেসে বেড়াতে পারেন ছোট্ট নৌকায় 🌿 গোপালপুর বন আবাস, জেলা: পশ্চিম মেদিনীপুর 🌿 Booking ☎ 8016861375 (Swapan Sasmal)
