Kalimpong · কালিম্পং

কাগে ভিলেজ

Kalimpong

বিস্তারিত · Description

•••• কাগে ভিলেজ ---- ⛺ কাগে অজানা পাহাড়ের কোলে ছোট্ট একটি গ্রাম , কালিম্পং শহর থেকে ২৫ কিলোমিটার দূরে অবস্থিত প্রাকৃতিক গ্রাম কাগে। পাইন, ওক আর ধুপি গাছে ঢাকা ছবির মত সুন্দর গ্রাম কাগে।

যতদূর চোখ যায় শুধুই সবুজ আর তার মাঝে মাথা উচু করে দাঁড়িয়ে আছে সাদা বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘা।কালিম্পং জেলার অন্তর্গত পেডং বেশ জমজমাট একটি জনপদ। সেখান থেকে মাত্র আধঘন্টার থেকে ৪০ মিনিট দূরত্বে অবস্থিত কাগে গ্রামটি, এটি মূলত নির্জন ও শান্ত একটি গ্রাম।

পাহাড়ের গায়ে তৈরি হওয়া এই হোমস্টে-র ঝুলন্ত বারাদা ও বাগানে বসে সকাল সন্ধ্যা দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘা। পরিষ্কার নীল আকাশ।

মাঝে মাঝে পাহাড়ের গায়ে ফুটে উঠেছে হাজারো নাম-না-জানা নানা রঙের ফুলের বাহার। সব দেখে মনে হয় লাল, নীল, সবুজের মেলা বসেছে।

শান্ত পরিবেশে পায়ে হেঁটে ঘুরে বেড়ান পাহাড়ি গ্রামের রাস্তায়। ভোরবেলা হিমেল হাওয়াকে সঙ্গী করে কাগে থেকে পায়ে পায়ে পৌঁছে যান কাগে টপে।

এখান থেকে কাঞ্চনজঙ্ঘার শীর্ষে সূর্যের প্রথম আলো পড়ার দৃশ্য মনোমুগ্ধকর। যাতায়াতের পথে দেখা মিলতে পারে হিমালয়ান হুইলথ্রাশ, মোহনচূড়া, হানি বাজার্ড প্রভৃতি পাখির।

তার সঙ্গে পাবেন এখানকার মানুষের নিজস্ব খাবারের স্বাদ। তবে কাগে ভ্রমণের প্ল্যান করলে এর সঙ্গে রাখতে পারেন কালিম্পং সাইড সিং বা সিল্ক রুট ও পেডং-কে।

★ হোমস্টের খরচ-খরচা ----- •• @১২০০-১৩০০ টাকা মাথাপিছু প্রতিদিন সমস্ত মিলসহ। ★নিউ জলপাইগুড়ি থেকে হোমস্টে পর্যন্ত একটি রিজার্ভ গাড়ির ভাড়া (আনুমানিক) ৪০০০/- থেকে ৪৫০০/- টাকা মতো খরচ পরতে পারে।

দু-তিন জন কম খরচে আসতে চাইছেন? সে ক্ষেত্রে শেয়ার গাড়িতে করেও হোমস্টে পর্যন্ত চলে আসতে পারেন।

শেয়ার গাড়িতে আসার তথ্য সহ বুকিং এর জন্য নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করে নেবেন। ★(এই রকম আরো অজানা জায়গার সন্ধান পেতে এবং গেস্ট রিভিউ সহ একাধিক টুর প্ল্যান পেতে আমাদের পেজ The Hornbill Tour & Travels টিকে ফলো করে See First অপশন টি অন করে রাখুন)★ Booking contact details ----- Call/ WhatsApp - 9932074665

#kagay