Darjeeling · দার্জিলিং

রিশপ ভিলেজ

Darjeeling

বিস্তারিত · Description

••••• রিশপ ভিলেজ ----- প্রায় সাড়ে আট হাজার ফুট উচ্চতায় লেপচা অধ্যুষিত গ্রাম রিশপ (Rishyap) যা লাভা থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে অবস্থিত৷ পাহাড়ের ধাপে ধাপে নানা রকমের ফুলে ঢাকা ছোট্ট সাজানো গ্রাম রিশপ৷ রিশপ নিউ জলপাইগুড়ি থেকে ১১০ কিলোমিটার এবং কালিম্পং থেকে ২৮ কিলোমিটার দূরে ৮২৫০ ফুট উচ্চতায় অবস্থিত। রিশপ শব্দের অর্থ ‘পাহাড়ের মাথায় একলা গাছে’ ।

পাহাড়ের ঢাল বেয়ে চাষের জমি দেখতে অপূর্ব লাগে৷ রিশপকে ঘিরে রয়েছে কাঞ্চনজঙ্ঘা, কাব্রু, সিনিয়ালচু, পান্ডিম—সহ নানান শৃঙ্গ৷ সারা রিশপে সবসময় অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করে৷ জঙ্গলের মধ্যে ট্রেক করে যেতে পারেন দেড় কিলোমিটার দূরের টিফিনদাঁড়া ভিউপয়েন্ট৷ সান্দাকফুর পর রিশপের টিফিনদাঁড়া হল পশ্চিমবঙ্গের উচ্চতম ভিউ পয়েন্ট৷ এখান থেকে সূর্যোদয়, সূর্যান্ত দেখার অভিজ্ঞতা ভোলার নয়৷ পাখি দেখা-পাখির ছবি তোলার জন্য অন্যতম সেরা গন্তব্য হল রিশপ৷ গোটা গ্রাম ঘুড়ে বেরালেই চোখে পড়বে জার্ক সাইডেড ফ্ল্যাই ক্যাচার, ভার্ডিটার ফ্ল্যাইক্যাচার, গ্রিন ব্যাকেট টিট, রুফাস সিবিয়া প্রভৃতি নানা চেনা-অচেনা পাখি৷ নেওড়াভ্যালি জাতীয় উদ্যান সংলগ্ন এই গ্রামের চারিদিকে জঙ্গল৷ মাঝেমধ্যেই সবুজ উপত্যকায় এসে আটকে পড়ে মেঘ৷ তখন গোটা উপত্যকা জুড়ে চলে মেঘ-রোদ্দুরের খেলা৷ ★ হোমস্টের খরচ-খরচা @১,৫০০/- টাকা মাথাপিছু প্রতিদিন সমস্ত মিলসহ-(নূন্যতম চারজন)। ★নিউ জলপাইগুড়ি থেকে হোমস্টে পর্যন্ত একটি রিজার্ভ গাড়ির ভাড়া (আনুমানিক) @৪০০০-৪৫০০/- টাকা মতো খরচ পরতে পারে।

★(এই রকম আরো অজানা জায়গার সন্ধান পেতে পেজ টিকে ফলো করে See First অপশন টি অন করে রাখুন)★ Booking contact details ----- Call:~ 9123367093 WhatsApp:~ 7278818206 𝐄𝐦𝐚𝐢𝐥:~ chologhuraashitravels@gmail.com Follow The Below Facebook Group Link. https://www.facebook.com/groups/449298765893746/?ref=share Follow The Below Instagram Link.

https://instagram.com/chologhureashitravels...