Lamahatta eco resort
বিস্তারিত · Description
•••• লামাহাট্টা ইকো রিসর্ট ----- প্রতিদিনের ব্যস্ত জীবনের কোলাহল থেকে মুক্তি পেতে ঘুরে আসতে পারেন দার্জিলিং এর চাকচিক্য থেকে অনেক দূরে শেরপাদের গ্রাম লামাহাট্টায় (স্থানীয় উচ্চারণ-এ লামাট্টা)। দার্জিলিং শহর থেকে মাত্র ২৩ কিলোমিটার দূরে লামাহাট্টা।
সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা ৫৭০০ ফুট। পাইন আর ধুপি গাছের জঙ্গলে ঘেরা ছোট্ট পাহাড়ি গ্রাম।
ভিড়ভাট্টা বিশেষ নেই। পর্যটকদের কাছে অফবিট গন্তব্য এখনও।
তবে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। মেঘের কোলে নির্জনে কয়েকটা দিন যদি কাটাতে চান, উত্তরবঙ্গের লামাহাট্টায় ঘুরে আসুন।
নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে গাড়ি রিজার্ভ করে রওনা দিলে ঘণ্টা তিনেকের মধ্যে পৌঁছে যাবেন। সব থেকে উপভোগ্য এখানকার সকাল আর রাতগুলি।
সন্ধ্যে নামতেই চারিদিক শুনশান, রাতগুলি আরও নির্জন। কোনও শোরগোল নাই, যেন জনমানবহীন এক প্রন্তরে শুধু আপনি আর আপনাকে ঘিরে রয়েছে প্রকৃতি।
রাতে শুধু কিছু আচেনা পোকার একটানা ডাক ছাড়া আর কিছুই শোনা যায় না। এখানকার একটি বিরলতম আকর্ষণ দুষ্প্রাপ্য সব অর্কিড।
পরিবেশেই নাকি দুষ্প্রাপ্য অর্কিড সৃষ্টির রহস্য, সঙ্গে অফুরন্ত জল। না খুব শীত না খুব গরম তাই সবে মিলে লামাহাট্টা জমজমাট।
★আশেপাশে দর্শনীয় স্থান গুলি--- লামাহাট্টা পার্ক, লামাহাট্টা মনাস্ট্রী, তাকদা অর্কিড সেন্টার, তিস্তা ত্রিবেণী, গ্লেনবার্ণ টি এস্টেট, রাংলিয়ট টি এস্টেট, পেশক ভিউ পয়েন্ট, ইত্যাদি সবই দিনে দিনেই ঘুরে আসা যায়। তবে যে সমস্ত ভ্রমণপ্রেমীরা সাইটসিনের দৌড়ঝাপ পছন্দ করেন না, শুধুমাত্র প্রকৃতির নির্জনতাকে উপলব্ধি করতে চান তাদের জন্য সেরা ঠিকানা হবে লামাহাট্টা।
★নিকটতম রেলস্টেশন ---- নিউ জলপাইগুড়ি থেকে লামাহাট্টার দূরত্ব ৮০'কিমি। একটি রিজার্ভ গাড়ীর ভাড়া (আনুমানিক) @৩,৫০০-৪,০০০/- টাকা মতন নিতে পারে।
★ইকো রিসর্ট খরচ-খরচা:----- ••• ডাবল বেড রুম- ৪,৮০০/- (২'জনের জন্য সমস্ত মিল সহ) -- এর মধ্যে সকালে চা, প্রাতঃরাশ, মধ্যাহ্নভোজ, স্নাক্স, বনফায়ার এবং ডিনার -সব অন্তর্ভুক্ত রয়েছে। ••• টুইন বেড রুম- ৫,৮০০/- (২'জনের জন্য সমস্ত মিল সহ) -- এর মধ্যে সকালে চা, প্রাতঃরাশ, মধ্যাহ্নভোজ, স্নাক্স, বনফায়ার এবং ডিনার -সব অন্তর্ভুক্ত রয়েছে।
••• কটেজ বেড রুম- ৬,৮০০/- (২'জনের জন্য সমস্ত মিল সহ) -- এর মধ্যে সকালে চা, প্রাতঃরাশ, মধ্যাহ্নভোজ, স্নাক্স, বনফায়ার এবং ডিনার -সব অন্তর্ভুক্ত রয়েছে। ••• (একস্ট্রা পার্সন বেড- ১৬০০/- মাথাপিছু).....
★(এই রকম আরো অজানা জায়গার সন্ধান পেতে পেজ টিকে ফলো করে See First অপশন টি অন করে রাখুন)★ Booking contact details ----- Call:~ 9123367093 WhatsApp:~ 7278818206 𝐄𝐦𝐚𝐢𝐥:~ chologhuraashitravels@gmail.com Follow The Below Facebook Group Link. https://www.facebook.com/groups/449298765893746/?ref=share Follow The Below Instagram Link.
https://instagram.com/chologhureashitravels...
Traveller reviews · যাত্রীদের অভিজ্ঞতা
Is this your homestay?
Claim Lamahatta eco resort to unlock the owner toolkit: manage photos & videos, accept direct bookings from NotunBangali, update prices & availability, and reply to traveller reviews.
- Verified-owner badge on your listing
- Built-in booking engine — only 5% commission on bookings via NotunBangali
- Upload unlimited photos, videos & seasonal offers
