Kalimpong

Kalimpong

বিস্তারিত · Description

••••বারমেক ভিলেজ -------- কালিম্পংয়ের নতুন ভ্রমণ ঠিকানা, অফবিট ডেস্টিনেশন বলা চলে। শিলিগুড়ি থেকে বারমেকের দূরত্ব ৭৫'কিলোমিটার, উচ্চতা প্রায় ৫,৮০০ ফুট।

আঞ্চলিক মানুষজনের সচেতন ও আন্তরিক প্রয়াসে বারমেক প্রকৃতই পরিবেশবান্ধব ভ্রমণ কেন্দ্র হয়ে উঠেছে। ধূপি ও পাইনের জঙ্গলে ঘেরা উপত্যকায় চাষ-আবাদ হয়।

প্রধাণত নেপালী ও লেপচাদের বসবাস এই গ্ৰামে। কিছু ভুটিয়াও থাকেন।

ফলে একটা মিশ্র সংস্কৃতির আবহ গড়ে উঠেছে এই গ্ৰামে। প্রধাণত পাইনের বন এখানে।

বিভিন্ন প্রকার পাখির দর্শন পাওয়া যায় সেখানে। আছে প্রচুর প্রজাপতিও।

কাছেই রয়েছে ডামসাং ফোর্টের ধ্বংসাবশেষ। ভুটানের সঙ্গে লড়াইয়ের জন্য ১৬৯০ সালে তৈরি করা হয়েছিল এই দুর্গটি।

অনেক লোককথা যুক্ত হয়ে আছে ডামসাং ফোর্টের সঙ্গে। এখান থেকে যেমন কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ তেমন রংপো নদীর প্রবাহ-পথ দেখা যায়।

সূর্যোদয়ের শোভা দেখবেন তেমন সানসেট পয়েন্ট থেকে দেখবেন সূর্যাস্তের অসাধারণ দৃশ্য। এছাড়াও হোমস্টের ব্যালকনি থেকে কাঞ্চনজঙ্ঘা দৃশ্যমান।

ভোরের দিকে আপনি হিমালয়ের অর্কিড এবং ফুলের সুগন্ধের সাথে গ্রামের রাস্তা ধরে প্রিয় জনের হাত ধরে মর্নিং ওয়াকে বেরোতে পারেন। ★আশেপাশে দর্শনীয় স্থান --- রামেতি ভিউ পয়েন্ট, ডামসাং ফোর্ট, রামধুরা, ইচ্ছে গাঁও -ইত্যাদি সবই দিনে দিনেই ঘুরে আসা যায়।

তবে যে সমস্ত ভ্রমণপ্রেমীরা সাইটসিনের দৌড়ঝাপ পছন্দ করেন না, শুধুমাত্র প্রকৃতির নির্জনতাকে উপলব্ধি করতে চান তাদের জন্য সেরা ঠিকানা হবে এই বারমেক। ★ হোমস্টের খরচ-খরচা ---- @১,৭০০/- টাকা মাথাপিছু প্রতিদিন সমস্ত মিলসহ- দ্রষ্টব্য:~ (সিজেন অনুযায়ী রেট পরিবর্তন হবে)!

★নিউ জলপাইগুড়ি থেকে হোমস্টে পর্যন্ত একটি রিজার্ভ গাড়ির ভাড়া (আনুমানিক) @৪০০০/- টাকা মতো খরচ পরতে পারে। ★(এই রকম আরো অজানা জায়গার সন্ধান পেতে পেজ টিকে ফলো করে See First অপশন টি অন করে রাখুন)★ Booking contact details ----- Call:~ 9123367093 WhatsApp:~ 7278818206 𝐄𝐦𝐚𝐢𝐥:~ chologhuraashitravels@gmail.com Follow The Below Facebook Group Link.

https://www.facebook.com/groups/449298765893746/?ref=share Follow The Below Instagram Link. https://instagram.com/chologhureashitravels...

Traveller reviews · যাত্রীদের অভিজ্ঞতা

Sign in to share a review — text or voice.
🎙 Voice reviews powered by VoiceKaro
Loading reviews…

Is this your homestay?

Claim Kalimpong to unlock the owner toolkit: manage photos & videos, accept direct bookings from NotunBangali, update prices & availability, and reply to traveller reviews.

  • Verified-owner badge on your listing
  • Built-in booking engine — only 5% commission on bookings via NotunBangali
  • Upload unlimited photos, videos & seasonal offers