Kalimpong
বিস্তারিত · Description
••••• পালাতোদে Eco ভিলেজ ----- অফবিট” ডেস্টিনেশন এর সেরা এক আবিষ্কার “পালাতোদে”~ পাহাড়, জঙ্গল, নদী, সব কিছু নিয়েই প্রকৃতি যেন তার সবটুকু উজাড় করে দিয়েছে সেখানে। চলুন, আজ আপনাদের সাথে আলাপ করাই নির্মল, স্নিগ্ধ, ছোট্ট সেই ‘পালাতোদে’ গ্রামের সাথে।
শহুরে কোলাহল, ব্যস্ততায় দম বন্ধ হয়ে আসা মন তাই ফিরে যেতে চায় সেখানেই বারবার। কটা দিন প্রাণ ভরে নিঃশ্বাস নিতে, চলে আসুন পাহাড়ি পালাতোদে গ্ৰামে।
মালবাজার থেকে এখানকার দূরত্ব মাত্র ৬০ কিলোমিটার - এবং ঝালং’ থেকে মাত্র ১৭ কিমি দূরে। এখানে গড়ে উঠেছে নতুন হোমস্টে।
অনেকেই মনে করছেন ডুয়ার্সের পর্যটন মানচিত্রে আগামী দিনে একটি বিশেষ জায়গা করে নিতে চলেছে পালাতোদে। একদিকে কালিম্পং জেলা, অন্য দিকে প্রতিবেশী ভুটান।
কালিম্পং জেলার একেবারে উত্তরপূর্বে ভুটান সীমান্ত লাগোয়া পাহাড়ি গ্রামের শোভা বহু গুণ বাড়িয়ে দিল তার আতিথেয়তা। এলাচ বাগানে ঘেরা পাহাড়ের কোলে ছোট্ট একটি নীলরঙা বাড়ি ফুলের চাদরে মুড়ে আপনাকে ওয়েলকাম করবে- এবং হোমস্টের চারপাশ এলাচের বাগান, সেই এলাচের গন্ধে যেন ম ম করছে চারপাশ।
অনেকটা পথ পেরোনোর পর সব ক্লান্তি ধুয়ে মুছে সাফ। ছোটাছুটির জীবন থেকে কটা দিন প্রাণ ভরে শ্বাস নেওয়া।
সমস্ত হিসেব নিকেশ ভুলে সরলতাকে আঁকড়ে বাঁচার মজাটাই আলাদা। রাতের অন্ধকারে পাহাড়ের নীরবতায় পাহাড়ি গান, গিটারের শব্দে বন ফায়ারেরে সবটুকু উত্তাপ নিংড়ে নেবার চেষ্টা।
আকাশে ঝিকমিক করছে তারারা, মধ্য গগনে চাঁদ আর সাথে আপনি। সব ভুলে নিজেকে খুঁজে পেতে চলে আসুন আমাদের এই ইকো হোমস্টে পালাতোদে গ্ৰামে।
★কলমে:~(প্রিয়াঙ্কা বিশ্বাসঃ) ★Eco হোমস্টের খরচ খরচা ------ @১,৫০০/- টাকা মাথাপিছু প্রতিদিন সমস্ত মিলসহ। ★গাড়ি খরচ: নিউ মাল জংশন স্টেশন থেকে হোমস্টে পর্যন্ত একটি গাড়ি ভাড়া (আনুমানিক) @৩৫০০/-টাকা মতো খরচ পরতে পারে।
(ফোন করুন বুকিং এর জন্যে) Call:~ 9123367093 WhatsApp:~ 7278818206 𝐄𝐦𝐚𝐢𝐥:~ chologhuraashitravels@gmail.com Follow The Below Facebook Group Link. https://www.facebook.com/groups/449298765893746/?ref=share Follow The Below Instagram Link.
https://instagram.com/chologhureashitravels...
Traveller reviews · যাত্রীদের অভিজ্ঞতা
Is this your homestay?
Claim Kalimpong to unlock the owner toolkit: manage photos & videos, accept direct bookings from NotunBangali, update prices & availability, and reply to traveller reviews.
- Verified-owner badge on your listing
- Built-in booking engine — only 5% commission on bookings via NotunBangali
- Upload unlimited photos, videos & seasonal offers
