Kalimpong
বিস্তারিত · Description
•••• লুংচক ভিলেজ ----- শিলিগুড়ি থেকে লুংচখ এর দূরত্ব প্রায় ৮৫ কিলোমিটার, এবং কালিম্পং থেকে দূরত্ব ৪৭ কিমি। সুন্দরী সিকিমের সবুজ নীল হিমালয় ঘেরা এই গ্রাম নির্জনে দুই-তিন দিনের ছুটি কাটাবার আদর্শ গন্তব্য এটি।
এখানে নেই দোকান পাটের ভিড়, নেই ব্যস্ততা, গাড়ির ধোঁয়া। তার বদলে আছে মেঘমুক্ত দিনে কাঞ্চনজঙ্ঘার অপূর্ব উপস্থিতি।
আছে সবুজের ছায়ায় পাখির ডাক শুনতে শুনতে পাহাড়ি পথে হেঁটে বেড়ানো। রূপসী কাঞ্চনজঙ্ঘার পিঠের উপর সূর্যের লাল আলোর নরম আদরের সাক্ষী থাকার বিরল অভিজ্ঞতা সারা জীবনের সঙ্গী হয়ে থাকবে।
অনেক তো হলো ইচ্ছে গাঁও, সিলেরী গাঁও, এখন থেকে আপনার চিন্তা ভাবনা টা একটু অফবিট থেকে শুরু করুন। সিল্ক রুট ভ্রমণ করতে হলে এই নতুন একটি অফবিট ভিলেজে থেকে, আপনি পুরো সিল্ক রুট কভার করতে পারেন।
তবে অনেক ট্রাভেলার আছেন যারা পাহাড়ে আসলে একবার মন ভরে কাঞ্চনজঙ্ঘা কে দেখে নিতে চান। হোমস্টের ঘরে বসে চা বা কফির কাপে চুমুক দিতে দিতে এ দৃশ্য এক কথায় স্বর্গীয়।
রাতের বেলা দূরের পাহাড়ে আলো জ্বলে উঠলে মনে হয় দিওয়ালীর রাতে দ্বীপ জ্বেলে গেছে কোন এক নাম না জানা পরী। ভোরের দিকে আপনি হিমালয়ের অর্কিড এবং ফুলের সুগন্ধের সাথে গ্রামের রাস্তা ধরে প্রিয় জনের হাত ধরে মর্নিং ওয়াকে বেরোতে পারেন।
★আশেপাশে দর্শনীয় স্থান --- কিউ খোলা ফলস, রংলি ফরেস্ট, ফাদমচেন, জুলুক, থামবি ভিউ পয়েন্ট, নাথাং ভ্যালি, এলিফেন্ট লেক, ছাঙ্গু লেক, বাবা মন্দির ইত্যাদি সবই ঘুরে আসা যায়। তবে যে সমস্ত ভ্রমণপ্রেমীরা সাইটসিনের দৌড়ঝাপ পছন্দ করেন না, শুধুমাত্র প্রকৃতির নির্জনতাকে উপলব্ধি করতে চান তাদের জন্য সেরা ঠিকানা হবে এই হবে এই অফবিট গ্ৰাম।
★ হোমস্টের খরচ-খরচা ------ @১,৬০০/- টাকা মাথাপিছু প্রতিদিন সমস্ত মিলসহ-(নূন্যতম চার'জন)। ★নিউ জলপাইগুড়ি থেকে হোমস্টে পর্যন্ত একটি রিজার্ভ গাড়ির ভাড়া (আনুমানিক) @৩৫০০/- টাকা মতো খরচ পরতে পারে।
★(এই রকম আরো অজানা জায়গার সন্ধান পেতে পেজ টিকে ফলো করে See First অপশন টি অন করে রাখুন)★ Booking contact details ----- Call:~ 9123367093 WhatsApp:~ 7278818206 𝐄𝐦𝐚𝐢𝐥:~ chologhuraashitravels@gmail.com Follow The Below Facebook Group Link. https://www.facebook.com/groups/449298765893746/?ref=share Follow The Below Instagram Link.
https://instagram.com/chologhureashitravels...
Traveller reviews · যাত্রীদের অভিজ্ঞতা
Is this your homestay?
Claim Kalimpong to unlock the owner toolkit: manage photos & videos, accept direct bookings from NotunBangali, update prices & availability, and reply to traveller reviews.
- Verified-owner badge on your listing
- Built-in booking engine — only 5% commission on bookings via NotunBangali
- Upload unlimited photos, videos & seasonal offers
