Kalimpong

Kalimpong

বিস্তারিত · Description

🌥️মেঘের কোলে নতুন ঠিকানা 🌥️ (কালিম্পং - এর অফ বিট)। 🌼কালিম্পং এর কাছে নতুন এই ঠিকানাটি পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে বর্তমানে।

নৈসর্গিক সৌন্দর্যের মাপকাঠিতে এই জায়গাটি অনেক নামিদামি জায়গাকে হার মানিয়ে দেবে। ধরুন সকালে উঠে পশমের জমা জড়িয়ে এক কাপ ধোঁয়া ওঠা কফি বা চা নিয়ে রিসোর্টের সামনে এসে বসলেন চারিধারে সবুজের আধিপত্য সাথে ওয়েদার ভালো থাকলে অবশ্যই কাঞ্চনজঙ্ঘার ভিউ এই রাজসিক শোভা আপনাকে মুগ্ধ করবেই।

মাঝের মধ্যে একটু পাখির ডাক ভরিয়ে তুলবে পুরো পরিবেশটাকে। রাতে খোলা আকাশের নিচে বন ফায়ার এর জন্য রয়েছে অসাধারণ খোলা জায়গা।কনকনে ঠান্ডায় উষ্ণ পরিবেশে সামনে হাজির অর্ডার মাফিক গরম গরম নানান স্বাদের পকোড়া দুর্দান্ত আড্ডার স্পট সাথে গরম চায়ের চুমুক।

এই রিসোর্ট টিতে আসলে পরিবার ও বন্ধু-বান্ধবের সাথে কিভাবে সময় কেটে যাবে বোঝা অসম্ভব। দিনের শুরুটা কতই না শান্তি ভাবলেই মন পলকে তাজা হয়ে যায়।

হিমালয়ের কোলে মেঘে ঢাকা এই ছোট্ট গ্রামটি দুই বা তিন দিনের জন্য আপনার ঠিকানা হতেই পারে। কালিম্পং থেকে ৫ কিলোমিটারের কিছুটা বেশি দূরত্বে ৪১০০ ফুট উচ্চতায় এই গ্রামটির সঙ্গে এখনো টুরিস্টদের বেশি জানাশোনা হয়নি।

সুন্দর এই রিসোর্ট এর খাওয়া-দাওয়া ও থাকার পরিষেবা খুবই ভালোমানের। 🌿এবার রিসোর্ট ছেড়ে আশেপাশে কি আছে ঘুরে দেখা যাক।

প্রথম দিন চলে যান কালিম্পং দূরবীন দ্বারা অবজারভেটরি পয়েন্ট সহ আরো কয়েকটি ভিউ পয়েন্ট থেকে হিমালয়ের অসাধারণ ভিউ পাওয়া যায়। খরস্রোতা তিস্তার বয়ে যাওয়া অনেক নিচে প্লেন ল্যান্ড পাহাড় নদীর এহানো দৃশ্য আপনি অন্য হিল স্টেশনেও পাবেন কিন্তু কালিম্পং এর বিশেষত্ব হলো এখানকার সবুজে ঘেরা মুগ্ধকর পরিবেশ।

কাছাকাছি কয়েকটি মনিস্ট্রিও আছে যেখানে গেলে আলাদাই শান্তি। 🌷কাছাকাছি জায়গা গুলো যারা ঘুরে দেখতে চান তারা একদিন লাভা লোলেগাঁও চলে যেতে পারেন যেতে পারেন ডেলো পাহাড় সেখানকার প্যারাগ্লাইডিং বেশ ভালো একটা এ্যক্টিভিটি হতে পারে এখান থেকে ডেলো পাহাড় যেতে লাগে ১০ থেকে ১৫ মিনিট এই এডভেঞ্চারাস স্পটটির সুযোগ কিন্তু ভুলেও মিস করবেন না এ ধরনের অভিজ্ঞতা লাভের সুযোগ জীবনে বারবার আসে না ।

চারিদিকের এই উন্মুক্ত পরিবেশ বন্দি করার স্বার্থ ক্যামেরায় নেই, তা থাকবে আপনার উপলব্ধিতে । 🚙কিভাবে যাবেন ----- নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি পৌঁছে সেখান থেকে গাড়ি নিয়ে চলে যান কালিম্পং এর এই অফবিট ডেস্টিনেশানে ৭২ কিলোমিটারের পথ সময় লাগবে ২'ঘণ্টা ৪০ মিনিটের মত।

♦️ খরচ ও খরচা ----- ১৫০০/-টাকা মাথাপিছু প্রতিদিন সমস্ত মিল সহ। 🔵বুকিং এর জন্য যোগাযোগ করুন :- ♦️ Hodophile Travels & Tours♦️ ☎️7003440716/7003459348 🔵Website:- www.hodophile.co.in 🔵Email - hodophiletravelstours@gmail.com 🔵Office - 503, Ramkrishna pally,M.B Road ,Behala Kolkata - 700060.

#westbengaltourism#NorthBengal#Holidays#vacation#tourist#travelling#offbeat#kalimpong#nature#greenery#tours#NorthBengal#tourist#tourism#vacation#follower#kalimpongoffbeat#rgkarmedicalcollege#RGKarHospital#RGKarProtest

Traveller reviews · যাত্রীদের অভিজ্ঞতা

Sign in to share a review — text or voice.
🎙 Voice reviews powered by VoiceKaro
Loading reviews…

Is this your homestay?

Claim Kalimpong to unlock the owner toolkit: manage photos & videos, accept direct bookings from NotunBangali, update prices & availability, and reply to traveller reviews.

  • Verified-owner badge on your listing
  • Built-in booking engine — only 5% commission on bookings via NotunBangali
  • Upload unlimited photos, videos & seasonal offers