Kalimpong · কালিম্পং

Jholung River Camp

Kalimpong

বিস্তারিত · Description

•••• ঝালং'খোলা রিসর্ট ----- পাহাড়ি নদীর ধারে সুন্দরী অফবিট মনোরম ঠিকানা ঝালং'খোলা। জলঢাকা নদীর ধারে এক অপূর্ব ভ্রমণক্ষেত্র ঝালং।

চালসা থেকে কুমানি, গৈরিবাস হয়ে জঙ্গুলে পথ চলে গিয়েছে ঝালঙের দিকে। নবাংলোর পাশে ঝোলুং ঝোরা এঁকেবেঁকে গিয়ে মিশেছে জলঢাকা নদীতে।

রুপোলি ফিতের মতো জলঢাকা নদী। নীল জল।

ওপরে ছট্ট একটা ব্রিজ। পা দিতেই নড়ে উঠবে দোলনা ব্রিজটা।

সব মিলিয়ে দিন কয়েকের নিরিবিলি ঠিকানা হতে পারে ঝালং। রঙিন কাঠের ঘরবাড়ি আর রাস্তার ধারে কমলালেবুর বাগান।

ঝালং থেকে পাহাড়ি পথে ছোট্ট গ্রাম প্যারেন হয়ে ভুটান সীমান্তে ভারতের শেষ জনপদ। ধূসর পাহাড়ের গায়ে লেপ্টে থাকা ঘন সবুজ বন।

ঝরনার শব্দ ছাড়া অন্য কিছু কানে আসে না এখানে। রাতের ঝালং-ও মায়াময়।

সন্ধে নামলে গোটা এলাকার দখল নেয় ঝিঁঝি। চোখের সামনে দিয়ে উড়ে যায় জোনাকি।

★ঝালঙের পাশেই ছবির মতো পাহাড়ি গ্রাম বিন্দু। এখানে প্রচুর গাছগাছালালি রয়েছে– ফায়ারবল, পিটুনিয়া, গ্ল্যাডিয়োলা আর অর্কিডের ফুল।

বিন্দুতে জলঢাকা ব্যারেজের ওপারে ভুটান। বাঁধের ওপর পায়ে হেঁটে ওঠা যায়।

হেঁটে হেঁটেই দেখে নেওয়া যায় ওপারের ভুটান চৌহদ্দি। হাট বারে ভুটানের গ্রাম থেকে দলে দলে মানুষ আসে বিন্দুতে।

জীবন যাপনের প্রয়োজন মুছে যায় ভৌগলিক সীমারেখা। বিন্দু নদী জলঢাকায় মিশেছে।

নদীর গা থেকে খাড়াই উঠে গেছে ভুটান পাহাড়। আকাশ পরিচ্ছন্ন থাকলে বিন্দু থেকে হিমালয়ের বরফশৃঙ্গ দেখা যায়।

বুধবারে ঝালং-এ আর বৃহস্পতিবারে বিন্দুতে হাট বসে। ঝালং থেকে দলগাঁও হয়ে রঙ্গো বেরিয়ে নেওয়া যায়।

প্যারেন থেকেও ঘুরে আসা যায়। ★ রিসর্টের খরচ-খরচা ------ ••River view room @১,৮০০/- টাকা মাথাপিছু প্রতিদিন সমস্ত মিলসহ।

••Non River view room @১,৬০০/- টাকা মাথাপিছু প্রতিদিন সমস্ত মিলসহ। দ্রষ্টব্য:~ (সিজেন অনুযায়ী রেট পরিবর্তন হবে)!

★নিউ জলপাইগুড়ি থেকে রিসর্ট পর্যন্ত একটি রিজার্ভ গাড়ির ভাড়া (আনুমানিক) @৪,০০০/- টাকা মতো খরচ পরতে পারে। ★(এই রকম আরো অজানা জায়গার সন্ধান পেতে পেজ টিকে ফলো করে See First অপশন টি অন করে রাখুন)★ Booking contact details ----- Call:~ 9123367093 WhatsApp:~ 7278818206 𝐄𝐦𝐚𝐢𝐥:~ chologhuraashitravels@gmail.com Follow The Below Facebook Group Link.

https://www.facebook.com/groups/449298765893746/?ref=share Follow The Below Instagram Link. https://instagram.com/chologhureashitravels...

Traveller reviews · যাত্রীদের অভিজ্ঞতা

Sign in to share a review — text or voice.
🎙 Voice reviews powered by VoiceKaro
Loading reviews…

Is this your homestay?

Claim Jholung River Camp to unlock the owner toolkit: manage photos & videos, accept direct bookings from NotunBangali, update prices & availability, and reply to traveller reviews.

  • Verified-owner badge on your listing
  • Built-in booking engine — only 5% commission on bookings via NotunBangali
  • Upload unlimited photos, videos & seasonal offers