Darjeeling · দার্জিলিং

Gyalsang Homestay

Darjeeling

বিস্তারিত · Description

💥 অফার - মাত্র 1100 টাকা জনপ্রতি (ডিলাক্স রুম) প্রতিদিন খাওয়াদাওয়া নিয়ে। 🎇 দার্জিলিং ম্যাল থেকে মাত্র 1 ঘণ্টা দূরত্বে এবং মিরিক থেকে মাত্র 12 কিমি দূরত্বে পাহাড়ের উপরে অবস্থিত একটি চা বাগান দিয়ে ঘেরা স্বল্প পরিচিত এই অফবিট গ্রাম শিকারি বস্তি।

🎇 দার্জিলিং জেলার এর নতুন অফবিট, মলাটে চা বাগানের শিকারি বস্তি গ্রামের 'Gyalsang Homestay' (গ্যালসাং হোমস্টে) -তে আপনাদের স্বাগত। 📞 বুকিংয়ের জন্য যোগাযোগ করুন 089187 51630 (Call & Whatsapp) 7003061587 (Call & Whatsapp) 9038008627 💢 অত্যন্ত কম খরচে, দার্জিলিং এর ভিড় থেকে মাত্র 1 ঘণ্টা দূরত্বে একটি শান্ত ও স্নিগ্ধ পাহাড়ের উপরে অবস্থিত টী-গার্ডেনে পাহাড়ি মানুষের জীবনযাত্রার সাথে মিশে গিয়ে 2-3 টে দিন কাটিয়ে যেতেই পারেন আমাদের 'গ্যালসাং হোমস্টে' থেকে।

যদি চান, এখান থেকেই ঘুরে নিতে পারেন দার্জিলিং সহ আরও অনেক জায়গা। 👍রয়েছে ফ্রি পার্কিং, #free_Wifi আর প্রতিটি ঘরে #গিজার এর ব্যবস্থা ।

যেকোনো গাড়ি আমাদের হোমস্টের মূল দরজা পর্যন্ত চলে আসে, তাই বিশেষতঃ বয়স্ক নাগরিকদের জন্য হোমস্টে তে পৌঁছনো একদমই কষ্টকর নয় বরং উপভোগ্য। #Shikari_Bosti #Molatey_Tea_Garden #Darjeeling #offbeatdestinations #Gyalsang_Homestay 💕 “এখন আমি একটা পাহাড় কিনতে চাই।

সেই পাহাড়ের পায়ের কাছে থাকবে গহন অরণ্য,আমি সেই অরণ্য পার হয়ে যাব, তারপর শুধু রুক্ষ কঠিন পাহাড় । একেবারে চূড়ায়, মাথার খুব কাছে আকাশ, নীচে বিপুলা পৃথিবী, চরাচরে তীব্র নির্জনতা।

আমার কন্ঠস্বর সেখানে কেউ শুনতে পাবে না ।“ 💕 কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের এই লাইন গুলো যেন প্রতিটা পাহাড়প্রেমী মানুষের মনের কথা, এর সাথে কল্পনা করুন সেই পাহাড়ের মাঝখানে আছে একটা বাড়ি, আর ঐ বাড়ি থেকে দাঁড়িয়ে যতদূর চোখ যায় ততদূর পর্যন্ত শুধুই চা-এর বাগান, দূর দূরান্ত পর্যন্ত পাহাড়ের সারি এবং মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পাইনের দল, এর সাথে প্রতিনিয়ত দেখতে পাবেন পাহাড় এবং মেঘের মিষ্টি মধুর প্রেমের উপাখ্যান । এটা শুধু ভাবলেই গায়ে শিহরণ আসতে বাধ্য ।

🤝 এমনই একটি নতুন জায়গা, হ্যাঁ ঠিক শুনছেন, একদম নতুন একটি জায়গার খোঁজ দেব আজ আপনাদের । 🤝 নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে প্রায় 65 কিমি দূরে দার্জিলিং জেলার মলাটে চা বাগানের কোলে এই অচেনা পাহাড়ি গ্রাম, যার নাম ''শিকারি বস্তি''।

আর এই গ্রামেই আপনাদের নতুন পাহাড়ি আস্তানা ‘Gyalsang Homestay’ (গ্যালসাং হোমস্টে) - যার ব্যালকনিতে বসে আপনি যখন সুগন্ধি দার্জিলিং চায়ে চুমুক দেবেন, ঠিক তখনই প্রকৃতি তার মায়াবী প্রেমে এক আদি অকৃত্রিম মাদকতায় আপনাকে আচ্ছন্ন করে দেবেই – কথা দিলাম । 💕 কিভাবে আসবেন?

🚘 পিক আপ ও ড্রপের ব্যবস্থা আছে : শিলিগুড়ি কিংবা নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে সরাসরি গাড়ি নিতে পারেন হোমস্টে অবধি (চার জনের গাড়ি ভাড়া নেবে 3500 টাকা, এবং আট জনের গাড়ি ভাড়া নেবে 4000 টাকা) ড্রপের ক্ষেত্রে একই মূল্য প্রযোজ্য হবে । 🔷 বিশেষ দ্রষ্টব্য:- শিলিগুড়ি কিংবা নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে পিক আপের দিন অথবা ড্রপের দিন যদি সাইটসিয়িং করে আসতে চান বা সাইটসিয়িং করে ফিরে যেতে চান, সেক্ষেত্রে গাড়ী ভাড়া অতিরিক্ত 1,000/- টাকা যুক্ত হবে এবং নিম্নলিখিত পয়েন্ট গুলি ঘোরানো হবে - মিরিক লেক, গোপালধারা টি এস্টেট, টিংলিং ভিউ পয়েন্ট, তাবাকোশি (রংবং নদী) 🚘 অথবা শেয়ার গাড়ি করে চলে আসতে পারেন হোমস্টে -তে ।

শেয়ার গাড়ির সম্পূর্ণ তথ্য:- 🌄 শিলিগুড়ি দার্জিলিং মোড় থেকে শিকারি বস্তি - 👉 শিলিগুড়ি দার্জিলিং মোড় থেকে "Nagri Pokhribong" (নাগরি পোখরিবঙ) লেখা শেয়ার গাড়ী তে চেপে আসতে হবে শিকারি বস্তি-তে । 👉 সময় লাগবে 3 ঘন্টা (কমবেশি) ।

👉 ভাড়া নেবে মাথাপিছু 350/- টাকা (কমবেশি) । 👉 সকাল 10.30 টা থেকে দুপুর 2.30 টা পর্যন্ত শেয়ার গাড়ি পাওয়া যাবে শিলিগুড়ি দার্জিলিং মোড় থেকে (সময় কিছু টা আগে পিছু হতে পারে)।

🌄 শিকারি বস্তি থেকে শিলিগুড়ি দার্জিলিং মোড় - 👉 শিকারি বস্তি থেকে শিলিগুড়ি দার্জিলিং মোড় পর্যন্ত ফেরার শেয়ার গাড়ি সকাল 6 টা থেকে দুপুর 1টা পর্যন্ত পাওয়া যায় (সময় কিছু টা আগে পিছু হতে পারে)। 👉 সময় লাগবে 3 ঘন্টা (কমবেশি) ।

👉 ভাড়া নেবে মাথাপিছু 350/- টাকা (কমবেশি) । 💕 এছাড়া দার্জিলিং থেকেও শেয়ার গাড়ি করে চলে আসতে পারেন হোমস্টে -তে ।

🌄 দার্জিলিং থেকে শিকারি বস্তি - 👉 দার্জিলিং থেকে শিকারি বস্তি পর্যন্ত আসার শেয়ার গাড়ি দুপুর 1টা থেকে দুপুর 2টো পর্যন্ত পাওয়া যায় (সময় কিছু টা আগে পিছু হতে পারে)। 👉 সময় লাগবে 1 ঘন্টা 10 মিনিট (কমবেশি) ।

👉 ভাড়া নেবে মাথাপিছু 200/- টাকা (কমবেশি) । 🌄 শিকারি বস্তি থেকে দার্জিলিং - 👉 শিকারি বস্তি থেকে দার্জিলিং পর্যন্ত আসার শেয়ার গাড়ি সকাল 7টা থেকে সকাল 9টা পর্যন্ত পাওয়া যায় (সময় কিছু টা আগে পিছু হতে পারে)।

👉 সময় লাগবে 1 ঘন্টা 10 মিনিট (কমবেশি) । 👉 ভাড়া নেবে মাথাপিছু 200/- টাকা (কমবেশি) ।

----------------------------------------------------------- 💕 কোথায় কোথায় ঘুরবেন? এখান থেকে গাড়ি নিয়ে ঘুরে নিতে পারবেন: 💟 1) ঘন্টিদাড়া ভিউ পয়েন্ট, কালিখোলা ফলস্, বালাসন রিভার হ্যাঙ্গিং ব্রিজ, অরেঞ্জ গার্ডেন 8 সিটার গাড়ি ভাড়া - 1500/- টাকা 💟 2) মিরিক লেক, গোপালধারা টি এস্টেট, তাবাকোশি (রংবং নদী) ।

4 সিটার গাড়ি ভাড়া - 2000/- টাকা 8 সিটার গাড়ি ভাড়া - 2500/- টাকা এর সঙ্গে টিংলিঙ ভিউ পয়েন্ট যোগ করলে অতিরিক্ত 500/- বাড়বে। 💟 3) লেপচাজগত পাইন ভিউ পয়েন্ট, সীমানা ভিউ পয়েন্ট, পশুপতি মার্কেট (নেপাল বর্ডার), সুকিয়া মার্কেট, জোর পোখরি (লেক) 4 সিটার গাড়ি ভাড়া - 2500/- টাকা 8 সিটার গাড়ি ভাড়া - 3000/- টাকা 💟 4) দার্জিলিং সাইটসিয়িং : বাতাসিয়া লুপ, ঘুম মনাস্ট্রি, জাপানিস টেম্পল, পিস্ পেগোডা, ব্রিটিশ রোপওয়ে, হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট (H.M.I.), হ্যাপি ভ্যালি টি গার্ডেন, টিবেটিয়ান রিফিউজি সেন্টার, জুলজিক্যাল গার্ডেন।

4 সিটার গাড়ি ভাড়া - 4500/- টাকা 8 সিটার গাড়ি ভাড়া - 5000/- টাকা 💟 5) কার্শিয়াং সাইটসিয়িং : ডাউহিল, কার্শিয়াং টি এস্টেট, হনুমান টক, বাগোরা ফরেস্ট, চিমনি ভিলেজ, সোনাডা মার্কেট। 4 সিটার গাড়ি ভাড়া - 4500/- টাকা 8 সিটার গাড়ি ভাড়া - 5000/- টাকা 💟 6) দার্জিলিং অফবিটস সাইটসিয়িং : পেষক টি গার্ডেন, গুম্বাদারা ভিউ পয়েন্ট, তাকদা অর্কিড গার্ডেন, তিনচুলে, লামাহাটা।

4 সিটার গাড়ি ভাড়া - 4500/- টাকা 8 সিটার গাড়ি ভাড়া - 5000/- টাকা (যদি এর সাথে "ত্রিবেণী লাভার্স পয়েন্ট" যুক্ত করা হয়, তাহলে 500/- টাকা আরও বাড়বে) 💟 7) ইন্দো - নেপাল সাইটসিয়িং : সীমানা ভিউ পয়েন্ট, পশুপতি মার্কেট (নেপাল বর্ডার), ফিক্কাল মার্কেট (নেপাল), কন্যাম (নেপাল)। 4 সিটার গাড়ি ভাড়া - 4500/- টাকা 8 সিটার গাড়ি ভাড়া - 5000/- টাকা (পারমিট এর জন্য অতিরিক্ত 1000/- টাকা লাগবে) 💟 😎 এখান থেকে পায়ে হেঁটে ঘুরে নিতে পারবেন এভোনগ্রোভ টি এস্টেট।

💖 থাকা ও খাওয়ার সাধারন খরচ : 👉ডিলাক্স রুম: ডিলাক্স রুম জনপ্রতি মাত্র Rs. 1300/- প্রতিদিন চারবেলা খাওয়াদাওয়া সমেত।💥💥💥 🍽থাকবে ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাকস আর ডিনার।

লাঞ্চ ঘুরতে যাওয়ার কারণে না করতে পারলে থাকবে স্পেশাল স্ন্যাকস এর ব্যবস্থা। 🍽Barbecue🍗এবং Bonfire / Campfire 🔥 এর সুব্যবস্থা আছে।

(অতিরিক্ত চার্জ প্রযোজ্য)।

#family_friendly#couple_friendly#Gyalsang_Homestay#Shikari_Bosti#Molatey_Tea_Garden#offbeatnorthbengal#darjeelingtourism#offbeatplacesinnorthbengal#homestay#offbeatdestinationinnorthbengal#besthomestayinnorthbengal#northbengaltourism#WeekendTourFromKolkata#westbengaltourism#offbeathomestay#weekend_destination#weekenddestination#offbeatdestination#offbeattravel#homestayindarjeeling