Gramer Bari Eco Resort
বিস্তারিত · Description
এবার শীতের ছুটি কাটানোর ঠিকানা হোক উত্তর সুন্দরবনের কোলে "গ্রামের বাড়ি ইকো রিসোর্ট " গোবিন্দকাটি গ্রাম এই গ্রামটি বাংলার শেষ প্রান্তে বাংলাদেশ লাগোয়া সুন্দরবনের কোলে। আর এখানেই পাবেন নানা গাছপালা ঘেরা পুকুর পরিবেষ্টিত শীততাপ নিয়ন্ত্রিত বিলাসবহুল কটেজ ।
যেখানে আপনি ফিরে পেতে পারেন আপনার হারিয়ে যাওয়া গ্রাম বাংলার জীবন যাত্রা, গ্রাম্য চালচিত্র। দুটো দিন কাটাতে পারেন নানা ফল ফুলের গাছের মাঝে, পুকুরে ছিপ দিয়ে মাছ ধরে, সাঁতার কেটে, নৌকা চালিয়ে, মাঠে-ঘাটে ঘুরেই।
সঙ্গে তো আছেই বাঙালির নানা পদের খাওয়া দাওয়া গ্রাম্য আতিথেয়তা। উপলব্ধি করতে পারেন নানা ধরনের পাখির ডাক।
চিনে নিতে পারেন না জানা অনেক গাছ-গাছালি, পাখ-পাখালী, গ্রাম্য ঘরদোর এর চাল-চিত্র । আরো ঘুরে দেখতে পারেন বিশ্ব বিখ্যাত বাদাবন সুন্দরবনের আনাচে কানাচে....
* ঝিঙ্গাখালী ওয়াচ টাওয়ার *মরিচঝাঁপি দ্বীপ *বুড়িরডাবরী ক্যানেল * বুড়ির ডাবরী ওয়াচ টাওয়ার * কাটোয়াঝুড়ি জঙ্গল *হরিখালী ওয়াচ টাওয়ার *পঞ্চ মুখানি কলকাতা থেকে নিজস্ব গাড়ি নিয়ে টাকি হয়ে হিঙ্গলগঞ্জের উপর দিয়ে নেবুখালী তে ভেসেল পার করে পৌঁছে যেতে পারেন ...... "গ্রামের বাড়ি ইকো রিসোর্ট" Gramer Bari Eco Resort wwww.gramerbariecoresort.com more information whatsapp us 8276008109
Traveller reviews · যাত্রীদের অভিজ্ঞতা
Is this your homestay?
Claim Gramer Bari Eco Resort to unlock the owner toolkit: manage photos & videos, accept direct bookings from NotunBangali, update prices & availability, and reply to traveller reviews.
- Verified-owner badge on your listing
- Built-in booking engine — only 5% commission on bookings via NotunBangali
- Upload unlimited photos, videos & seasonal offers
