Edwin Homestay
বিস্তারিত · Description
"এডউইন হোমস্টে" । কালিম্পং বাস স্ট্যান্ড থেকে মাত্র 6 কিমি দূরেই "মঙ্গল দাঁড়া" গ্রামের বুক চেরা অত্যন্ত নির্জন রাস্তার উপরেই অপূর্ব একটি নিরিবিলি আশ্রয় , যার প্রত্যেকটি ঘরের জানালা , ছড়ানো উঠোন থেকেই ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা , আর দুটি পা হেঁটে বাড়ালেই প্রায় ছয় হাজার ফুট নিচে , সুন্দরী তিস্তা নদীটি দৃশ্যমান ...
অচেনা পাইন এর জঙ্গলের নাম না জানা পাখির ঝাঁক ... টিভির লটারির বিজ্ঞাপনের স্টারের মতন চওড়া কপাল ওয়ালা হলে জংলী মুরগির দল ( কালিস , স্থানীয় নাম ) , আরোও কত কী !
না , কোনো সাহিত্য লিখতে বসিনি , তাই অহেতুক ভাষার প্যাঁচ কষে মূল তথ্যটি ভারাক্রান্ত করব না । সম্প্রতি এই হোমস্টে' টি আমি , আমার কলকাতা বিশ্ব বিদ্যালয়ের ভূগোল বিভাগের শিক্ষক বন্ধুদের পরামর্শ ও সক্রিয় সহযোগিতায় , পরিচালনা করছি ।
না , তেমন কোনও ভৌগোলিক জ্ঞান বিতরণের জন্য নয় , বরং আমাদের মতন পাহাড় প্রেমী বাঙালির প্রেম , রসনা, এবং দার্শনিক বোধ কে তৃপ্তি দেওয়ার জন্য । এই হোমস্টে'র বর্ণনার জন্য বাংলায় একটি সুন্দর শব্দ হাতের কাছেই আছে , -- "ছিমছাম" , এক্কেবারে সহজ সরল পরিপাটি !
আর ওখানে গেলেই , তার সঙ্গে আমাদের মতন রুচিশীল বন্ধুদের আবেগ , বন্ধুতা এবং যত্নের ছোঁয়া পাওয়া যাবে , নিশ্চিতভাবেই । আর বিশ্বাস করুন , আমাদের এই এডউইন হোম'স্টে তে নিজেরা আগে সকাল থেকে রাত পর্যন্ত কদিন ধরে দেদার খাওয়া দাওয়া করে দেখেছি , হেঁসেল যিনি বা যাঁরা সামলাচ্ছেন , হাতের রান্নাটি এক্কেবারে সুপার্ব , অতীব সুখাদ্য !
আর এঁদের চমৎকার ব্যবহারটির ক্ষমতা যেন হজমোলার মতন ! সস্তায় যাওয়ার পদ্ধতি বলে দেব ।
এনজিপি বা শিলিগুড়ি থেকে পুরো গাড়ি রিজার্ভ করে না যেতে চাইলে যাবেন না , খুব অল্প টাকায় শেয়ারে যান । আপনার অর্থের অপব্যয় যাতে একেবারেই না হয় , সে ব্যাপারে আমরা সব সময়ই ভীষণ সতর্ক ।
হোমস্টে থেকেই পাবেন স্থানীয় গাড়ি , পুরো কালিম্পং এর বিখ্যাত জায়গাগুলো একদিন / দুদিন ঘুরে ছুঁয়ে দেখার জন্য । তবে দুই একটি একদম অখ্যাত কিন্তু অপূর্ব জায়গাও আমাদের ভূগোল বিভাগের বন্ধু শিক্ষকদের কেরামতিতে যুক্ত হয়েছে এবার , যা ক্রমশ প্রকাশ্য , গেলেই বুঝবেন ।
স্বল্প কটি ছবি দিলাম , বাকি ছবি নিজেরা গিয়ে ফোনে বা ডি এস এল আরে ক্যামেরা বন্দী করে নেবেন নাহয় । আপনি চাইলে , অতিরিক্ত প্রাপ্তি হতে পারে , স্থানীয় নেপালি যুবক যুবতীদের ফোক ( folk ) গানের ও নাচের দুরন্ত একটি দল , যেমনটা আমাদের মনকে বড় মেঠো করে দেয় শান্তিনিকেতনের উদাসী বাউলরা ।
পাহাড়ী সন্ধ্যের ঠান্ডায় , ঝলসানো মুরগি ও পানীয়ের উত্তাপে , নেপালি তিব্বতী নাচগানের ব্যাপারটা আরও একটি মনকাড়া সংযোজন নিঃসন্দেহে ! ফোন নম্বর দেওয়া রইল ।
হিমালয় আপনাকে / আপনাদের ডাকলে , একটি শুধু ফোন বা মেসেজ করে নেবেন নাহয় ,বাকিটা আমরাই সাজিয়ে দেব। জুড়ে দিলাম : এক মাস পরেই , এমনই আরও একটি মনকাড়া হোমস্টে , যাদবপুর ইউনিভার্সিটির প্রাক্তনীদের একটি সৃষ্টিশীল দলের উদ্যোগে , চালু করছি , কালিম্পং এর প্রায় নতুন জায়গা , ফিক্কালে গাঁও 'তে , "অর্ণব'স্ হোমস্টে" !
সেখানেও চমক থাকছে এমনই ! আমাদের পায়ের তলার সর্ষেগুলো যেন আরোও নড়েচড়ে উঠতে পারে , আমরা লক্ষ্য রাখছি , আপনারাও দেখবেন !
আর এখান থেকে যেতেই পারেন দার্জিলিং সিকিম তরাই সহ উত্তরবঙ্গের যে কোন জায়গায় । প্রয়োজনে বুকিং এবং গাড়ির বন্দোবস্ত আমরাই করে দেবো ।
হ্যালো বলে তাহলে হৈ হৈ করে বেড়ানোর আড্ডাটা শুরু করেই দিন - 📞 9836839664(Sahoo Sir)
