Eco Nest Homestay
বিস্তারিত · Description
••••• গুরুং (Eco Nest) ভিলেজ ----- শিলিগুড়ি থেকে ১২৬ কিলোমিটার দূরে অবস্থিত গ্রামটি। অফবীট লোকেশন হিসেবে প্রকৃতি প্রেমীদের কাছে আদর্শ একটি জায়গা।
এই গ্রামে পাহাড়ের কোলে ছবির মতন একটা থাকার জায়গা যেখানে গেলে মনে হয় না ফিরে যাই অন্য কোথাও। হানিমুনের জন্যও খুব রোমান্টিক জায়গা এটি।
নির্জন আপন ভোলা একটি গ্রাম। হাঁটি হাঁটি পা পা করে গ্রামীণ প্রকৃতিকে দেখা ছাড়াও এখানকার ঝর্ণার শুভ্র উচ্ছল জলের খেলা, ঝুলন্ত ব্রীজের নিস্তব্ধ সবুজ মায়াবী রূপ, একটু হেঁটে নদীর রূপ দেখে মনের প্রশান্তির খোঁজ মিলবে।
প্রকৃতির সান্নিধ্য ছাড়াও যারা একটু অ্যাডভেঞ্চারের স্বাদ নিতে চান, তাদের জন্য সেরা ঠিকানা হবে এই গ্ৰাম। বিভিন্ন প্রজাতির গাছপালা ছাড়াও হামিং বার্ড, সান বার্ড, ফ্লাই ক্যাচার, থ্রাশ বার্ড, পাহাড়ি বাবুই, কাঠঠোকরা, কোকিল প্রভৃতির উপস্থিতি টের পাবেন পাখিপ্রেমীরা।
বিভিন্ন রকমের রংবেরং এর পাখিদের স্বর্গ রাজ্য এই গ্ৰাম। এছাড়া ছোট শৃগাল, হরিণ বা বাইসনেরও দেখা মিলতে পারে।
★ হোমস্টের খরচ-খরচা ---- @১,৮০০/- টাকা মাথাপিছু প্রতিদিন সমস্ত মিলসহ । ★নিউ জলপাইগুড়ি থেকে হোমস্টে পর্যন্ত একটি রিজার্ভ গাড়ির ভাড়া (আনুমানিক) @৫০০০-৫,৫০০/- টাকা মতো খরচ পরতে পারে।
★(এই রকম আরো অজানা জায়গার সন্ধান পেতে পেজ টিকে ফলো করে See First অপশন টি অন করে রাখুন)★ Booking contact details ----- Call:~ 9123367093 WhatsApp:~ 7278818206 𝐄𝐦𝐚𝐢𝐥:~ chologhuraashitravels@gmail.com Follow The Below Facebook Group Link. https://www.facebook.com/groups/449298765893746/?ref=share Follow The Below Instagram Link.
https://instagram.com/chologhureashitravels...
Traveller reviews · যাত্রীদের অভিজ্ঞতা
Is this your homestay?
Claim Eco Nest Homestay to unlock the owner toolkit: manage photos & videos, accept direct bookings from NotunBangali, update prices & availability, and reply to traveller reviews.
- Verified-owner badge on your listing
- Built-in booking engine — only 5% commission on bookings via NotunBangali
- Upload unlimited photos, videos & seasonal offers
