Doradi Stay
বিস্তারিত · Description
কখনও কি মনে হয়েছে— সব শব্দ থেকে একটু দূরে, সব ব্যস্ততা থেকে একটু বাইরে, নিজের মতো করে কিছুটা সময় কাটানো দরকার? 🌿 যদি উত্তরটা “হ্যাঁ” হয়, তাহলে তোমার জন্য আছে এক শান্ত, নিঃশব্দ পাহাড়ি গল্প— কাফেরগাঁও ⛰️ কালিম্পং-এর কাছেই, অথচ ভিড় আর পর্যটকের হট্টগোল থেকে অনেকটাই দূরে— এই ছোট্ট পাহাড়ি গ্রামে সময় যেন একটু ধীরে বয়ে যায়… আর ঠিক সেখানেই রয়েছে তোমার থাকার ঠিকানা— Doradi Homestay ❤️ এখানে নেই বাড়তি জাঁকজমক, নেই কৃত্রিমতা— আছে খোলামেলা আবহাওয়া, দূর পাহাড়ের নীরবতা, আর মন ভালো করে দেওয়া এক শান্ত পরিবেশ 🌄 🏡 আমাদের হোমস্টেতে তুমি পাবে— ✨ খোলা আকাশ আর মুক্ত হাওয়ার ছোঁয়া ✨ আরামদায়ক, সুন্দর করে সাজানো ঘর ✨ ঘরোয়া, ভালোবাসায় রান্না করা খাবার ✨ একদম নিরিবিলি, নিজের মতো করে সময় কাটানোর সুযোগ ✨Wifi এর সুব্যবস্থা ✨ বন্দোবস্ত আছে Geyser ও Heater এরও ✨ প্রতিটি ঘরে সময় কাটানোর জন্য নানা ধরনের বইও অপেক্ষা করছে আপনার 🚆 আসার উপায়: নিউ জলপাইগুড়ি (NJP) স্টেশন থেকে গাড়িতে প্রায় ৩ ঘণ্টার সুন্দর পাহাড়ি পথ— ধীরে ধীরে শহরকে পেছনে ফেলে পৌঁছে যাবে এই শান্ত আশ্রয়ে।
এখানে প্ল্যান কম, অনুভূতি বেশি— কখনও চা হাতে বসে থাকা, কখনও হাওয়ার শব্দ শোনা, কখনও শুধু কিছু না করেই দিন কাটানো… আর চোখ মেলে চাইলেই কাঞ্চনজঙ্ঘা। 🍃 যদি তুমি খুঁজে থাকো এমন একটা জায়গা— যেখানে “কিছু না করা”-টাই সবচেয়ে বড় luxury, তাহলে Kaffergaon-এর Doradi Homestay তোমার অপেক্ষায়।
📍এখানে বেশ কিছু ঘুরে দেখার জায়গা হলো : - লাভা - লোলেগাঁও - ইচ্ছাগাঁও - ডেলো - রামধুরা - রিশপ - চারকোলে - নোকদারা লেক - লাভা বৌদ্ধমঠ 📞 বুকিং চলছে… +𝟗𝟏 𝟕𝟗𝟖𝟎𝟖 𝟐𝟏𝟎𝟎𝟐 𝐨𝐫 +𝟗𝟏 𝟗𝟖𝟕𝟓𝟑 𝟔𝟏𝟕𝟑𝟎 পাহাড় ডাকছে—তুমি কি সাড়া দেবে? ⛰️❤️ ⛰️
Traveller reviews · যাত্রীদের অভিজ্ঞতা
Is this your homestay?
Claim Doradi Stay to unlock the owner toolkit: manage photos & videos, accept direct bookings from NotunBangali, update prices & availability, and reply to traveller reviews.
- Verified-owner badge on your listing
- Built-in booking engine — only 5% commission on bookings via NotunBangali
- Upload unlimited photos, videos & seasonal offers
