Jhargram · ঝাড়গ্রাম

Chetona Eco Village Resort and Tourism

Jhargram

বিস্তারিত · Description

⭕ চেতনা ইকো রিসোর্ট(ঝাড়গ্রাম)// Chetona Eco Resort(Jhargram) ⭕ অরণ্যসুন্দরী ঝাড়গ্রাম শহর সহ সারা জেলা এখন পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠছে। সপ্তাহান্তে ১-২ দিনের ছুটি ম্যানেজ করতে পারলেই অনেকেই জঙ্গলঘেরা পরিবেশের অনাবিল সৌন্দর্য উপভোগ করতে ছুটছেন ঝাড়গ্রামের উদ্যেশে।

সরকারী নিবাসগুলোর অতিরিক্ত চাহিদার কারণে অনেক আগে থেকে বুকিং না করলে পাওয়া যায় না। সেই অভাব পূরণের তাগিদ এবং পর্যটকদের জঙ্গলঘেরা পরিবেশে প্রকৃতির মাঝে থাকার এক ভিন্নরকম অনুভূতি দেওয়ার উদ্যোগ থেকেই পথ চলা শুরু চেতনা ইকো রিসোটের।

অরণ্যসুন্দরীতে ঘুরতে গিয়ে যারা জঙ্গল ও গ্রামের ছোয়ায় থাকতে চান তাদের জন্য উপযুক্ত এই রিসোর্টটি। শহর থেকে গিয়ে আবার যাতে শহরে থাকতে না হয় তার জন্যই এই ভাবনা আর এই ভাবনা থেকেই ঝাড়গ্রাম স্টেশন থেকে মাত্র ১০ কিমি দূরে খাশ জঙ্গল কমিউনিটি সোসাইটি নামক এনজিওর অধীনে তৈরী হয়েছে এই চেতনা ইকো রিসোর্ট, যা শহর থেকে দূরে জঙ্গলের কোল ঘেঁষে গড়ে তোলা হয়েছে এবং এখানে আপনি পাবেন গ্রাম্য পরিবেশে থাকার অনাবিল শান্তি।

👉 কিভাবে যাবেন স্টেশন থেকে এখানে পৌঁছনোর জন্য আছে ইকো রিসোর্ট এর নিজস্ব গাড়ি। 👉 রিসোর্টের সুযোগ সুবিধা ● ওখানে যাওয়ার পথে পাবেন ঘন সবুজ জঙ্গল, চাষের জমির আলের ধারে তালগাছের সারি এবং কোলাহলমুক্ত এক শান্ত পরিবেশ।

● ফরেস্ট এরিয়া ও গ্রামের মধ্যে ২০ বিঘা জমির মধ্যে গড়ে উঠেছে এই ইকো রিসোর্টটি। ● রিসোর্টে রয়েছে চেতনার নিজস্ব রেস্তোরাঁ, যেখানে পাবেন দেশি মুরগি, নিজস্ব পুকুরের মাছ ও টাটকা শাকসবজি।

● রিসোর্টের বিশাল জমির ওপর গড়ে তোলা হয়েছে একটি বিশাল বাগান যেখানে প্রায় বিভিন্ন ধরনের আম ছাড়াও গোলাপজাম, তেজপাতা, আগুর, পেয়ারা, কফি, দারচিনি, লবঙ্গ, হিং, মুসম্বি, থাইল্যান্ড বাতাবি, চেরি, এলাচ গাছ রয়েছে। ● এখানে থেকে জঙ্গলমহলের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখার পরিবহন ব্যবস্থাও সহজলভ্য।

● এখানকার খোলামেলা পরিবেশ, দূষণমুক্ত নীল আকাশ, সবুজ মাঠ, গ্রাম্য পরিবেশে সহজসরল অধিবাসীদের সঙ্গ এককথায় অনবদ্য। 👉 যারা এই জঙ্গলঘেরা নির্জন পরিবেশের মধ্য থাকতে চান তারা যোগাযোগ করতে পারেন....নিম্নোক্ত নম্বরে ফোন নম্বর - 8001787820 ওয়েবসাইট লিঙ্ক - www.chetona.in ধন্যবদান্তে - Bangalir Safar

#jhargramresort#jhargramhotel#jhargramtour#chetonaecoresortjhargram#চেতনাইকোরিসোর্টঝাড়গ্রাম#ঝাড়গ্রামহোটেল#ঝাড়গ্রামসফর#highlight