Darjeeling · দার্জিলিং

Asha Aani Homestay

Lamahatta, Darjeeling

বিস্তারিত · Description

#লামাহাটা পাহাড় থেকে তোমার জন্য, কী আনতে পারি! যদি বলো, একমুঠো হিমেল হাওয়া, কিংবা কুয়াশা মেঘের সারি, আঁচল করে আনব ভরে, পৌঁছে দেবো বাড়ী...

লামাহাটা! এখন আর অফবিট নয়, তবে এখনো ঘিঞ্জিও নয়.

আকাশ ছুঁতে চাওয়া পাইন গাছের সারি, ধুপি গাছের অরণ্যে দিনভর রোদ আর মেঘের খেলা, কুয়াশা ঘেরা পথ, পাহাড়ের কোলে ছোটো ছোটো হোমস্টে, এবং last but not the least, স্বচ্ছ সুনীল আকাশের নীচে সগর্বে মাথা তুলে দাঁড়িয়ে থাকা তুষাশুভ্র কাঞ্চনজঙ্ঘা, এই নিয়েই লামাহাটা. দার্জিলিং থেকে দূরত্ব মাত্র ২১ কিমি, সময় লাগে এক ঘন্টা মতো.

পাহাড়ী সৌন্দর্য্যে মন্ডিত প্রায় ৫৭০০ ফিট উচ্চতায় অবস্থিত লামাহাটায় বাস মূলত শেরপা, তামাং ও ভুটিয়া গোত্রের মানুষজনের. 'লামা'র আক্ষরিক অর্থ বৌদ্ধ ভিক্ষু এবং 'হাটা' কথার অর্থ বাসস্থান.

অর্থাৎ 'লামাহাটা ' শব্দটির অর্থ, যেখানে বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ বসবাস করেন. বহু বছর আগে ভারত সরকার বৌদ্ধ সম্প্রদায়ের উদ্বাস্তুদের পুনর্বাসনের উদ্দেশ্যে উত্তরবঙ্গ ও সিকিমের কিছু নিরিবিলি জায়গা বেছে নেয়, লামাহাটা সেরকমই একটি গ্রাম.

বলাবাহুল্য, বর্তমানে উত্তরবঙ্গের বাকি পাহাড়ী গ্রামগুলোর মতো এটিও একটি জনপ্রিয় পর্যটন গন্তব্যে পরিণত হয়েছে. লামাহাটার মূল আকর্ষণ এখানকার ইকো পার্কটি.

২০১২ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পার্কটি উদ্বোধন করেছিলেন. উদ্দেশ্য ছিল স্থানীয় গ্রামীণ উন্নয়ন ও সরকারি আর্থিক সহায়তায় এই গ্রামটিকে একটি ইকো-পর্যটন স্থান হিসেবে গড়ে তোলা.

পার্কের ভিতর সুউচ্চ পাইন ও ধুপি গাছে ঘেরা সবুজ প্রকৃতির মাঝে বসে উন্মুক্ত আকাশের কোলে শুভ্র কাঞ্চনজঙ্ঘাকে দেখতে দেখতে অনায়াসেই প্রকৃতির সৌন্দর্য্যের মাঝে হারিয়ে যাওয়া যায়. পাহাড়ের রোদ, বৃষ্টি, মেঘ সবই খামখেয়ালি.

এই ঝলমলে রোদ তো পরক্ষণেই চারপাশ ঘন কুয়াশায় ঢেকে যায়. এছাড়াও রয়েছে হরেক কিসিমের রঙ বেরঙের পাহাড়ী ফুল ও প্রজাপতি!

লামাহাটা এবং তার ইকোপার্ক অসঙ্খ্য পাখির স্বর্গরাজ্য. পার্কটিকে সাজানোও হয়েছে অতি সুন্দর করে.

ভ্রমণার্থীদের জন্য স্থানে স্থানে রয়েছে বসার বন্দোবস্ত, যেখানে কিছুক্ষণ বসে চারপাশের সৌন্দর্য্য উপভোগ করতে করতে মনে হতেই পারে যেন স্বর্গের পারিজাত বনে অধিষ্ঠান করছেন! অনেকটা জায়গা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা এই পার্কটির একদম উপরে রয়েছে একটি পবিত্র জলাশয়.

আঁকা বাঁকা পাহাড়ী পাথরের পথ দিয়ে চড়াই পথে উঠে সেই জলাশয়টি দেখতে গেলে ছোটো খাটো একটা ট্রেকিং হয়ে যায়. ইকোপার্ক ছাড়াও, পায়ে হেঁটে লামাহাটার চারপাশটা ঘুরে দেখলেও যথেষ্ট ভালো লাগবে.

যদি আকাশ পরিষ্কার থাকে, তবে সঙ্গী হবে কাঞ্চনজঙ্ঘা. লামাহাটা থেকে কোথায় যেতে পারেন 👉 দিনে দিনে ঘুরে আসতে পারেন, দার্জিলিং, তিনচুলে, পেশক, লেপচাজগৎ এবং তাকদা.

কীভাবে পৌঁছাবেন👉 নিউ জলপাইগুড়ি বা বাগডোগরা এয়ারপোর্ট থেকে লামাহাটা পৌঁছানোর দুটি রাস্তা আছে. একটি শিলিগুড়ি থেকে সেভক হয়ে তিস্তা বাজার, পেশক টিগার্ডেন ধরে লামাহাটা পৌঁছায়.

অপরটি অন্য রুটে শিলিগুড়ি থেকে কার্শিয়াং হয়ে সোনাদা, জোরবাংলো মোড় হয়ে লামাহাটার দিকে চলে যায়. শেয়ার গাড়িতে এলে সব মিলিয়ে খরচ প্রায় ৫০০-৬০০ টাকা.

রিজার্ভ করে এলে ৩০০০-৩৫০০ টাকা মতো খরচ পড়বে. গাড়ির জন্য যোগাযোগ করতে পারেন 🚘👉 • অমরদীপ তামাং - +917699187651 • দিলীপ ছেত্রী - +918250216043 • প্রেম - +917478404295 কোথায় থাকবেন🏡👉 রয়েছে অসঙ্খ্য ছোটো বড় হোমস্টে.

কয়েকটির নাম দিলাম. • Asha Aani Homestay - +918582922997 • Lamahatta Khambache Homestay - +919064573621 • Bomzan Homestay - +918910063648 • Nawang Homestay - +918972615373 সবাই ভালো থাকবেন, নমস্কার!🙏

#লামাহাটা#Lamahatta#lamahattaecopark#weekendvibes#WeekendTourFromKolkata#beauty#nature